কঙ্গনা-কে টপকে এবার সিদ্ধার্থের মুখোমুখি হৃত্বিক
কঙ্গনা রানাওয়াতের "মেন্টাল হ্যায় কেয়া"-র সাথে বিরোধ না হওয়ার জন্য ঋতিক রোশন-এর ছবি সুপার ৩০-র মুক্তির তারিখ ২৬ শে জুলাইয়ের পরিবর্তে ১২ জুলাই মুক্তি পাবে। তবে, এবার কঙ্গনার ছবির মুখোমুখি না হলেও, আবার নতুন চলচ্চিত্রের মুখোমুখি হতে হচ্ছে সুপার ৩০-কে।
"জবাড়িয়া জোড়ি" নামের অন্য একটি চলচ্চিত্র ওই দিনেই মুক্তি পাবে। এই সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রা ও পরিনিতী চোপড়া অভিনয় করবেন ।
সুপার ৩০ আনন্দ কুমার নামের এক ব্যক্তির গল্প, যিনি বিহারে কোচিং ইনস্টিটিউট পরিচালনা করতেন। সুপার ৩০ প্রোগ্রামের মাধ্যমে, তিনি আইআইটি পরীক্ষার জন্য দরিদ্র ছাত্রদের প্রস্তুত করতেন। ছবিটি ২৫শে জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে চলচ্চিত্র নির্মাতা বিকাশ বাহল, মিটুর কেশে আটকে পড়েছিলেন, এতে চলচ্চিত্র মুক্তির তারিখও প্রভাবিত হয়েছিল। তাদের জায়গায়, অনুরাগ কাশ্যপ ছবির দায়িত্ব নেন এবং পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করেন
।
from Daily Bangla http://bit.ly/2WBnwsu
Labels:
Entertainment




No comments: