Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

নগ্ন ছবি পাঠাও’, জ বাবে যা পাঠালেন গায়িকা



নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তের যৌন হয়রানির অভিযোগে গেল বছর কেঁপে উঠেছিল গোটা ভারত। সেই ঢেউ এসে লেগেছিল বাংলাদেশেও। এরপরও নামিদামি তারকারা প্রতিনিয়তই কুরুচিপূর্ণ ও বিতর্কিত মন্তব্যের শিকার হচ্ছেন। অনেকেই জেনেবুঝে এড়িয়ে গেলেও কেউ কেউ আবার উচিত জবাব দিয়ে তবেই ক্ষ্যান্ত হচ্ছেন।

সম্প্রতি ভারতের জনপ্রিয় এক গায়িকাকে ইনবক্সে নগ্ন ছবি পাঠাতে বললেন তার এক ভক্ত। ফেসবুকে চ্যাটবক্সে এমন ছবি চাওয়া হলে নিজের অনুরাগীকে মোক্ষম জবাব দেন গায়িকা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভারতের জনপ্রিয় গায়িকা চিন্ময়ী শ্রীপদার সঙ্গে।

দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, #মিটু আন্দোলনের সময় বেশ সরব ছিলেন চিন্ময়ী।  এজন্য তাকে বেশ কিছু কাজ হারাতেও হয়েছে। তারপরও কখনও অন্যায় আবদারের কাছে নত হননি।

সম্প্রতি সোস্যাল মিডিয়ায় চিন্ময়ীর এক ভক্ত তাকে মেসেজ করে লিখেন- `Send nudesss'- অর্থাৎ নগ্ন ছবি পাঠাও। এরপরই চিন্ময়ীর কড়া জবাবে এমনকি নেটিজেনরাও অবাক হয়ে যান।


ওই ব্যক্তির মেসেজ ও তার উত্তর একটি স্ক্রিনশটে পোস্টও করেছেন চিন্ময়ী। টুইটারে সেই স্ক্রিনশটে দেখা যায়, ব্যক্তির ‘ন্যুড’ ছবি পাঠানোর উত্তরে গায়িকা নিজের পছন্দের বেশ কিছু ন্যুড লিপস্টিকের শেড পাঠিয়ে দেন।

‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির গায়িকা চিন্ময়ীর এমন জবাবে মুহূর্তে তা ভাইরাল হয়। এতে অনেকেই চিন্ময়ীর সাহসিকতায়র ভূয়সী প্রশংসা করে তাকে বাহবা দেন।


from Daily Bangla http://bit.ly/2Qw8PSg

No comments: