Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বেশি বয়সের নারীতে কেন আগ্রহী পুরুষ?



সাধারণ নারীদের তুলনায় পুরুষ সঙ্গীরাই বয়সে বড় থাকে অথবা দুজন সমবয়সীও থাকে। এটাই প্রাকৃতিক নিয়ম জেনেই এতদিন এসেছে সবাই। তবে যুগের সঙ্গে পরিবর্তন হচ্ছে অনেক কিছুই। তাই আগের সেই প্রথা ভেঙ্গে এখন বেশী বয়সী নারীতেই আগ্রহী হচ্ছে পুরুষরা।

অনেক ক্ষেত্রেই দেখা যায়, প্রেমিকের তুলনায় প্রেমিকারই বয়স বেশি। সে নিক-প্রিয়াঙ্কাই হোক কিংবা মালাইকা-অর্জুন বলা যেতে পারে, এটাই এখন নয়া ট্রেন্ড৷ কিন্তু কেন নিজের থেকে বয়সে বড় প্রেমিকাকেই বেছে নিচ্ছেন পুরুষরা? চলুন কারণগুলো জেনে নেয়া যাক।

১. বয়সে ছোট প্রেমিকা মানেই তার হাজারও আবদার। আজ সিনেমা নিয়ে চলো তো কাল শপিং। তার কাছে প্রেম মানে আবেগের রঙে স্বপ্নের জাল বোনা। কিন্তু বয়সে বড় মহিলার কাছে সম্পর্ক মানে দায়িত্ব, কর্তব্য৷ তাই আবদার তো দূরস্ত বরং কোনও সমস্যা হলে সমাধানের উপায় খোঁজাই তাঁর একমাত্র লক্ষ্য। বর্তমান যুগে অফিসের হাজারো ঝক্কি সামলে, সম্পর্কে থাকার জন্য তাই বয়সে বড় নারীদেরই বেছে নিচ্ছেন অনেকে।

২. বয়সে বড় মানে তার বাস্তব অভিজ্ঞতাও অনেক বেশি। শুধু নিত্যনৈমিত্তিক বিষয়ে অভিজ্ঞতাই নয়, বিছানাতেও সদ্য কলেজ পাশ করা প্রেমিকার তুলনায় অনেক বেশি দক্ষতার পরিচয় দেবেন তিনি। তাই অনায়াসে বছর ২৫-এর যুবকও মজেছেন তিরিশের মহিলার প্রেমে।

৩. শুধু সম্পর্কে থাকাই তো নয়। সম্পর্ক মানেই পরিণতি পাওয়ার সুপ্ত বাসনায় একে অপরের সঙ্গে মানিয়ে নেওয়া। পরিণতির আগে দু’পক্ষের পরিবারিক দিক থেকে নানা সমস্যা আসতে পারে৷ প্রেমিকা বয়সে ছোট হলে সমস্যাগুলি প্রেমিককেই সমাধান করতে হয়। কিন্তু প্রেমিকা বড় হলে, সমাধানের দায়িত্ব নেন দুজনেই। এছাড়াও বয়সে বড় প্রেমিকার সঙ্গে ভুল বোঝাবুঝির সমস্যাও কম। কারণ তিনি প্রতিটি পরিস্থিতি মানিয়ে নিতে পারেন অনেক বেশি।

৪. কথায় বলে, একজন সফল পুরুষের জীবনে নাকি কোনও না কোনও নারীর হাত থাকে। মানে কোনও নারীর প্রেরণায় জীবনে সাফল্যের শিখর ছোঁয়ার সাহস পান অধিকাংশ সফল পুরুষ। বয়সে বড় প্রেমিকা হলে নাকি প্রেমিকের সাফল্যের সিঁড়ি ছোঁয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় অনেকটাই।


from Daily Bangla http://bit.ly/2Wc6zFO

No comments: