Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

অজয় দেবগনকে সান্তনা দিতে ছুটে এলেন হৃত্বিক



সদ্য পিতৃহারা হলেন বলিউডের তারকা অভিনেতা অজয় দেবগন। তার বাবা কিংবদন্তি অ্যাকশন ডিরেক্টর ও নির্মাতা বীরু দেবগনের শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের সব নামিদামি তারকা। দূরে থাকায় সেই সময়ে উপস্থিত না হতে পারলেও পরবর্তীতে অজয় দেবগনের বাড়ি আসেন সুপারস্টার অভিনেতা হৃত্বিক রোশান।

সোমবার (২৭ মে) সকালে পৃথিবীর মায়া ত্যাগ করে মুম্বাইয়ের সান্তাক্রুজের সূর্য হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউড অভিনেতা অজয় দেবগনের বাবা কিংবদন্তি অ্যাকশন ডিরেক্টর ও নির্মাতা বীরু দেবগন।

তার মৃত্যুর খবর শুনে তার মুম্বাইয়ের বাড়িতে ভিড় জমান অমিতাভ বচ্চন, বিদ্যা বালান, শাহরুখ খান, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, অনিল কাপুর, পরিচালক অয়ন মুখোপাধ্যায়, সঞ্জয় দত্ত, রিতেশ দেশমুখ সহ আরও অনেক তারকা।

সেই সময়ে না আসতে পারলেও সহ-কর্মী অভিনেতা অজয় দেবগনকে সান্তনা দিতে ছুটে আসেন হৃত্বিক, সানি দেওল ও ববি দেওলের মতো তারকা অভিনেতারা।

দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন বীরু দেবগন। সম্প্রতি তাকে মুম্বাইয়ের সান্তাক্রুজের সূর্য হাসপাতালে ভর্তি করানো হয়, এরপর সোমবার সকালেই কার্ডিয়াক অ্যাটাকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

৮০টিরও বেশি ছবিতে ফাইট সিন কোরিওগ্রাফ করেছেন বীরু। তারমধ্যে দিলওয়ালে, হিম্মত-ওয়ালা, শাহানশাহ সিনেমাগুলো কালজয়ীর মর্যাদা পেয়েছে। এছাড়া ১৯৯৯ সালে বাবার হাত ধরেই ‘হিন্দুস্তান কি কসম’ ছবি দিয়ে অভিনয়ে নাম লিখেছিলেন অজয় দেবগন।


from Daily Bangla http://bit.ly/2W1v3MK

No comments: