Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

নারীর পছন্দের ৫ পেশা




শিক্ষক নাকি ডাক্তার? বড় হয়ে আমার মেয়ে ডাক্তারই হবে! এ মনোভাবের পরিবর্তন হয়েছে ইদানীং। পেশা হিসেবে কেউ বেছে নিয়েছেন ফ্যাশন ডিজাইন, কেউ হয়েছেন উদ্যোক্তা, কেউ আবার হাতে তুলে নিয়েছেন ক্যামেরা। হাল আমলের নারীর চোখে আকর্ষণীয় কয়েকটি পেশা—

আলোকচিত্রী
শুধু শখের বসে নয়, আজকাল অনেকেই পুরোপুরি জীবিকা উপার্জনের মাধ্যম হিসেবে নিয়েছেন, এমন একটি পেশার নাম আলোকচিত্রী। টুকরো টুকরো কয়েকটি ছবির মাধ্যমে কোনো একটি দৃশ্য, ইভেন্ট, জায়গা আর ঘটনার গল্প বলতে চাইলে শিখে নিন ক্যামেরার আদ্যোপান্ত। স্বাধীনভাবে ছবি তোলার পাশাপাশি পত্রিকাসহ বিভিন্ন এজেন্সিতে কাজ করার সুযোগ রয়েছে এ পেশায়। ছবি তোলায় হাত পাকা করতে হলে ভর্তি হতে পারেন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি, প্রিজম, পাঠশালা, চঞ্চল মাহমুদ স্কুল অব ফটোগ্রাফি, কাউন্টার ফটোসহ আরো কিছু প্রশিক্ষণ কেন্দ্রে।

ডিজাইনার বা বিউটি এক্সপার্ট
এ সময়ের তরুণীদের মধ্যে এক ধরনের প্রবণতা দেখা যায় স্বাধীন পেশাকে বেছে নেয়ার। চারুকলা নিয়ে পড়ুয়া শিক্ষার্থীরা যেমন পেশা হিসেবে গ্রাফিক ডিজাইনকে বেছে নিতে পারেন, তেমনি টেক্সাইল, ফ্যাব্রিকস, গহনা আর এই সময়ের ফ্যাশন ট্রেন্ড নিয়ে সচেতনদের পেশা হতে পারে ফ্যাশন ডিজাইন। আর বিউটি এক্সপার্ট হতে চাইলে প্রশিক্ষণের জন্য খোঁজ নিতে পারেন পারসোনা ট্রেনিং সেন্টার, ওম্যান্স ওয়ার্ল্ড ট্রেনিং ইনস্টিটিউট অথবা প্রিয়াঙ্কা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে।

পাইলট
বাংলাদেশ বিমানের পাশাপাশি বেসরকারি এয়ারলাইনসগুলোয়ও পাইলট হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। এজন্য অবশ্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে পাস করতে হবে। উচ্চ মাধ্যমিকের বিষয়গুলোর মধ্যে থাকতে হবে গণিত এবং পদার্থবিজ্ঞান। পাইলট কোর্সে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণের পর পেরোতে হবে মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার দুটি ধাপ। স্বাস্থ্য পরীক্ষা করা হয় সিভিল এভিয়েশন অনুমোদিত ডায়াগনস্টিক সেন্টারগুলোয়। বাংলাদেশ ফ্লাইং একাডেমি, গ্যালাক্সি এভিয়েশন স্কুল, টিএসি অ্যারোনটিক্যাল একাডেমি, ইউনাইটেড স্কুল অব এভিয়েশন, আরিরাং ফ্লাইং স্কুলসহ বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে খোঁজ নিয়ে জেনে নিতে পারেন পাইলট হওয়ার বিস্তারিত বিষয়গুলো।

আর্ট ডিলার
যদি শিল্পকলার সমঝদার হন কিংবা চারুকলা থেকে পড়াশোনার পাট চুকিয়ে থাকেন, তাহলে পছন্দের পেশা হিসেবে বেছে নিতে পারেন আর্ট ডিলিংকে। শিল্পকর্ম সম্পর্কে বায়ারদের ধারণা দেয়া থেকে শুরু করে আর্ট মার্কেটের হালচাল সম্পর্কে অবগত হতে হবে আপনাকে। তবে আর্ট ডিলারের ক্যারিয়ারের উন্নতি নির্ভর করে দক্ষ যোগাযোগের ওপর। বিভিন্ন ধরনের ক্লাইন্ট, শিল্প সংগ্রাহক, গ্যালারি মালিক, নিলাম প্রতিষ্ঠানের ম্যানেজারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হয় একজন সফল আর্ট ডিলারকে।

দোভাষী
ইনফোপ্লিজ ডট কমের এক জরিপে দেখা যায়, বর্তমান বিশ্বে সাড়ে ছয় হাজার ভাষা প্রচলিত। ইংরেজি ভাষার পাশাপাশি স্প্যানিশ, ফরাসি, জার্মানি, জাপানিজ, ইতালি, তুর্কি, চীনা, আরবি, রুশ কিংবা কোরিয়ান ভাষা শেখার জন্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট। এছাড়া ইরানিয়ান কালচারাল সেন্টার, রাশিয়ান কালচারাল সেন্টার, গ্যেটে ইনস্টিটিউট ও অলিয়ঁস ফ্রঁসেজে খোঁজ নিতে পারেন। একজন দোভাষী হতে হলে শুধু যে ভাষা জানতে হবে, তা নয়। এর পাশাপাশি সে দেশের সংস্কৃতি আর ঐতিহ্য সম্পর্কেও জানতে হবে।


from Daily Bangla http://bit.ly/2WSM1y6

No comments: