ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি নেই শ্রেয়ার
শ্রেয়া ধন্বন্তরী। বলিউডের এই নায়িকা নাকি লম্বা রেসের ঘোড়া। কয়েকটি বলিউড ছবিতে তাকে খোলামেলা পোশাকে ও দৃশ্যে দেখা গেছে। কাজ করেছেন বাঙালি পরিচালক সৌমিক সেনের ছবিতেও।
বলিউডের ‘সিরিয়াল কিসার’ খ্যাত অভিনেতা ইমরান হাসমির সঙ্গে ‘হোয়াই চিট ইন্ডিয়া’ নামের একটি ছবিতে তার চুমুর দৃশ্য নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছিল। কিন্তু নায়িকা জানান, চরিত্রের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে তার কোনো আপত্তি নেই।
শ্রেয়া বেড়ে উঠেছেন হায়দ্রাবাদে। তবে বাবার কাজের সূত্রে তার ছোটবেলা কেটেছে পশ্চিম এশিয়ার দেশগুলোতে। পড়াশোনায় বরবারই মেধাবী ছিলেন। সেখান থেকে আচমকা যে তিনি বিনোদন জগতে প্রবেশ করবেন এমনটা কেউ ভাবেননি।
ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন শ্রেয়া। ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষে থাকতে শুরু করেন মডেলিং। সে সময় ডাক পান মিস ইন্ডিয়াতে।
‘জোশ’ ও ‘স্নেহগীতম’ নামের দুটি ছবিতে কাজও করেন ওই সময়। ছোট থেকে তিনি মঞ্চে অভিনয় করতেন। দক্ষতা রয়েছে ভরতনাট্যম, কুচিপুডির মতো শাস্ত্রীয় নৃত্যেও। এছাড়া টেলিভিশনের একাধিক বিজ্ঞাপনী ছবিতে কাজ করতে দেখা গেছে তাকে।
পাশাপাশি শ্রেয়া অভিনয় করেছেন ‘লেডিস রুম’, ‘দ্য ফ্যামিলি ম্যান’, ও ‘দ্য রিইউনিয়ন’ ওয়েব সিরিজগুলোতে। বর্তমানে পরিবারের সঙ্গে দিল্লিতে থাকেন নায়িকা। আরবি ভাষায় উৎসাহ রয়েছে তার। হাতে রয়েছে সেই ভাষারই ট্যাটু। কী লেখা রয়েছে তাতে? বলতে চান না নায়িকা।
from Daily Bangla http://bit.ly/2Wwh99G
Labels:
Entertainment


No comments: