মুখের দুর্গন্ধে করনীয়
মুখের দুর্গন্ধ একটি বিরক্তিকর ব্যাপার। এতে যেমন নিজেকে বিব্রত হতে হয়, তেমনি আশে-পাশে যারা থাকেন তাদেরকেও বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়।তবে একটু সচেতন হলে এমন বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।
মুখের দুর্গন্ধ অনেক কারণেই হয়। যেমন: যদি মুখ ঠিকমতো পরিষ্কার করা না হয়, দাঁতের ফাঁকে ফাঁকে খাবার জমে থাকলে, মুখে ঘা থাকলে, পানি কম পান করলে ইত্যাদি।
এই দুর্গন্ধ থেকে কে না সহজেই মুক্তি চায়? প্রতিবার খাবার গ্রহণের পর মুখ ভালোভাবে পরিষ্কারের পাশাপাশি দৈনিক পর্যাপ্ত পরিমাণ পানি, ভিটামিন সি সমৃদ্ধ খাবার ও চা পানের মাধ্যমে এমন বিরক্তিকর অবস্থা এড়ানো যায়।
ভিটামিনসমৃদ্ধ খাবার যেমন: কমলা, লেবু, মিষ্টি লেবু এবং সব ধরনের সাইট্রাস ফল খেলে মুখ ও নিঃশ্বাস পরিষ্কার থাকে। চা মুখ ও নিঃশ্বাস পরিষ্কার রাখতে সাহায্য করে। চায়ের কিছু উপাদান মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী, এমনকি গলাব্যথা সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করে।
এছাড়া বারবার পানি পানে অতিরিক্ত দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধুয়ে যাবে এবং মুখে গন্ধ হবে না। শরীরে পানিশূন্যতা থাকলে লালা তৈরি কম হয়। ফলে মুখের ব্যাকটেরিয়ার বৃদ্ধি বেশি হয় ও দুর্গন্ধ সৃষ্টি করে। আর লালা ঠিকমতো তৈরি হলে লালাস্রোতে ব্যাকটেরিয়া মুখ থেকে পরিষ্কার হয়ে যায়।
আপেল মুখ পরিষ্কার রাখে। যখন আপেলে কামড় দেওয়া হয়, তখন লালাগ্রন্থি উত্তেজিত হয় এবং বেশি বেশি লালা তৈরি করে। ফলে লালা দিয়ে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মুখ থেকে ধুয়ে যায়। এতে মুখ পরিষ্কার থাকে ও নিঃশ্বাস হয় নির্মল।
from Daily Bangla http://bit.ly/2WUfNCS
Labels:
Entertainment


No comments: