শাহো-তে আছেন সালমান খান?
বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাসের পরবর্তী ছবি শাহো, প্রভাস অনুগামীদের কাছে একটি বিরাট প্রত্যাশা, কিন্তু সম্প্রতি প্রাপ্ত আপডেট থেকে জানা গেছে তা শুধু প্রভাস অনুগামী নয়, তা সমানভাবে সালমান অনুগামীদের কাছেও বিরাট প্রত্যাশার কারন। সূত্র অনুসারে জানা গেছে, সালমান খানকে, প্রভাসের শাহো-তে দেখা যেতে পারে। বিশেষ উপস্থিতির জন্য সালমান খানের কাছে প্রস্তাব রেখেছেন শাহো-র নির্মাতারা, এবং সালমান খান-ও তৈরি ছবিতে ক্যামিও রোলের জন্য।
সূত্র অনুসারে, ছবিতে নীল নিতিন মুকেশ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। ছবিতে ভিলেনের রোলে দেখা যাবে নীল-কে। সূত্র আরো জানায়, নির্মাতাদের কাছে সালমানের নাম নীল নিতিন মুকেশ-ই সাজেস্ট করেন।
প্রসঙ্গত, নীল সালমান খানের খুবই কাছের মানুষ। "প্রেম রতন ধন পায়েও" চলচ্চিত্রে উভয় একসাথে কাজও করেছেন।
ছবিতে প্রভাস ছাড়াও শ্রদ্ধা কাপুর, মন্দিরা বেদি, নিল নিতিন মুকেশ, জ্যাকি স্রফ, মহেশ মনজরেকর, চংকি পান্ডে প্রধান ভূমিকা পালন করবেন। সাহো হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।
from Daily Bangla http://bit.ly/2X3DnND
Labels:
Entertainment




No comments: