তিন বছর ধরে লকেটের পরকীয়া
পরকীয়া থেকে যেন বের হতে পারছেন না টালিগঞ্জের অভিনেত্রী লকেট চ্যাটার্জি। একের পর এক জড়িয়ে পড়েছেন পরকীয়া প্রেমে। ঘরে স্বামীকে রেখে অন্য পুরুষের সঙ্গে চুটিয়ে প্রেম করে যাচ্ছেন তিনি। লকেটের পরকীয়ার জালে আটকা পড়ছেন বিবাহিত পুরুষ থেকে শুরু করে সুদর্শন তরুণ।
লকেটের পরকীয়া অধ্যায় শুরু ২০১১ সালে অনিমেষ রায়ের ছবি ‘স্ট্রিটলাইট’-এর মধ্য দিয়ে। ছবিটিতে বিবাহিতা এবং সন্তানের মা’-এর চরিত্রে অভিনয় করেছেন তিনি। এরপর ‘বৃষ্টি ভেজা রোদ্দুর’ছবিতেও দেখা গেছে তাকে পরকীয়া প্রেমে জড়াতে।
পরকীয়া চরিত্রের জন্য টালিউডে নাম্বার ওয়ান জায়গাটা দখল করেছেন এ অভিনেত্রী। পরকীয়া চরিত্রের জন্য পরিচালকদের সেরা পছন্দ লকেট। কিন্তু কেন? আর নির্মাতারায় কেন বারবার পরকীয়ার জন্য লকেটকেই বেছে নিচ্ছেন? পাঠক চলুন এ বিষয়ে অনুসন্ধান করা যাক।
এ বিষয়ে নির্মাতারা বলছেন “পরকীয়া মানে তো ত্রিকোণ সম্পর্ক। যখনই চিত্রনাট্যের জন্য প্রযোজক-পরিচালকরা বেছে নিচ্ছেন পরকীয়াকে, তখনই দরকার হয়ে পড়ছে দুই নারী আর এক পুরুষ সমীকরণ। এক নারী, দুই পুরুষ- এই সমীকরণে খেলার মতো যথেষ্ট সাবালক বাংলা ছবি এখনও হয়নি। তো, নায়ক-নায়িকা নির্বাচনের পর দরকার হচ্ছে এমন এক অভিনেত্রী, বয়সের খাতিরে যিনি স্বচ্ছন্দভাবে মানিয়ে যান পরকীয়ার ক্ষেত্রে। নিদেনপক্ষে ছিটেফোঁটা ম্যাচিওরিটি না থাকলে পরকীয়া চালিয়ে যাওয়া সম্ভব নয়। সমাজই সেই চাপ তৈরি করে।’
নির্মাতাদের এমন বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে পরকীয়ার জন্য লকেটকেই তাদের যথেষ্ট ম্যাচিওরট মনে হচ্ছে। লকেট চট্টোপাধ্যায় ছাড়া টালিগঞ্জে আর কেই বা আছেন, যিনি একইসঙ্গে বুদ্ধিদীপ্ত অভিনয় এবং ম্যাচিওরিটি দুটোই তুলে ধরতে পারেন?
ফলে যত দিন যাচ্ছে, লকেট আটকে পড়ছেন পরকীয়াজালে। এর উপর আবার আছে টাইপকাস্ট-এর সমস্যা। যিনি যে চরিত্র ভাল করতে পারেন, সেই অভিনেতার কাছে শুধু সেই চরিত্রই আসতে থাকে। লকেটও আপাতত এই পরিস্থির শিকার! ফলে, লকেটের জীবনে এখন কেবল পরকীয়া। উপায় কী? একবার পরকীয়াজালে ধরা দিলে বেরিয়ে আসা কি আর যায়?
from Daily Bangla http://bit.ly/2W3WFFS
Labels:
Entertainment


No comments: