বিয়ের আগেই মা হয়েছিলেন যে অভিনেত্রীরা
বলিউডে প্রেম-রোমান্স গোপন কোনো ঘটনা নয়। তারপরও অনেক তারকাই তা গোপনে রাখতে চেষ্টা করেন। কিন্তু সে গোপন আর গোপন থাকে না। একদিন না একদিন ফাঁস হয়ে যায়।
প্রেম রোমান্সের সূত্র ধরে বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন বলিউডের অনেক অভিনেত্রীই। তাদের অনেকেই তা স্বীকার করেছিলেন আগেই। অনেকের সে কাহিনী ধরা পড়েছে বিয়ে পর।
শ্রীদেবী
বিয়ের আগেই গর্ভবর্তী হওয়ার তালিকায় আছেন এক সময়য়ের হার্টথ্রব নায়িকা শ্রীদেবী। বনি কাপুরের সঙ্গে বিয়ের সাত মাস আগেই তিনি গর্ভবতী হয়ে পড়েন। ১৯৯৬ সালে বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। এর তিন মাস পরই তিনি মা হন।
কঙ্কনা সেন
কঙ্কনা সেন তার দীর্ঘদিনের বন্ধু রণবীর সুরিকে বিয়ে করেছেন। ২০১০ সালে মোটামুটি গোপনেই তারা বিয়েটা সারেন। বিয়ের পর কয়েক মাসের মধ্যেই তাদের সন্তান জন্ম দেয়।
সারিকা
অভিনেত্রী সারিকা বিয়ে করেন অভিনেতা কমল হাসানকে। তবে বিয়ের আগেই সারিকা গর্ভবতী হন। আর সে সন্তানের নাম শ্রুতি হাসান।
জেসিকা হাইনস
গুঞ্জন আছে বিক্রম ভাটের গুলাম ছবি করার সময় জেসিকা হাইনসের সঙ্গে রোমান্সে জড়িয়ে পড়েন আমির খান। আর সে সম্পর্কের কারণেই তাদের একটি সন্তানের জন্ম হয়। আমির তা অস্বীকার করলেও জেসিকা এক সাক্ষাৎকারে তা স্বীকার করেন।
এ তালিকায় আরও আছেন- অনুশকা শঙ্কর, অমৃতা অরোরা, সেলিনা জেটলি, মহিমা চৌধুরী, ভিনা মালিক ছাড়াও অনেকে
from Daily Bangla http://bit.ly/2HXykYN
Labels:
Entertainment


No comments: