Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

দীর্ঘায়ু হওয়ার ৮ টিপস



স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো রাখতে পারলেই দীর্ঘায়ু লাভ করা সম্ভব। শুধু দীর্ঘায়ু নয়, নিজের তারুণ্যকেও অটুট রাখতে জীবনে ছোট কিছু পরিবর্তন প্রয়োজন। দীর্ঘায়ু হওয়ার জন্য রইল ৮ টিপস।

প্রথমেই বলা হচ্ছে, হাঁটুন। আয়ু বাড়াতে এবং যৌবন ধরে রাখতে হাঁটার বিকল্প নেই। হাঁটলে শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে। নিয়মিত হাঁটলে হৃৎপিণ্ড ভালো থাকে, ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং মস্তিষ্ক সচল থাকে।

সুস্থ থাকলেই চলবে না। ত্বকেও ধরে রাখা চাই যৌবন। আর এর জন্য নিয়মিত ত্বকের যতœ দিন। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে মুখে অ্যান্টি এজিং ময়েশ্চারাইজার দিয়ে মুখ ভালো করে ম্যাসাজ করে ঘুমান। এছাড়াও মাঝে মাঝে পুরো শরীর স্পা করিয়ে নিন অথবা ম্যাসাজ করিয়ে নিন।

প্রচুর ফল খান। ফলে আছে প্রচুর ফাইবার, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট; যা শরীরে পুষ্টি যোগায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই দীর্ঘায়ু হতে চাইলে নিয়মিত ফল খান।

অতিরিক্ত ওজন থাকলে তা ঝরিয়ে ফেলুন। কারণ অতিরিক্ত ওজন খুব দ্রুত মানুষকে বুড়িয়ে দেয় এবং আয়ু কমিয়ে দেয়। নিয়মিত ব্যায়াম ও খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে অতিরিক্ত ওজন কমিয়ে ফেললে যৌবন ধরে রাখা যায় এবং দীর্ঘায়ু লাভ করা যায়।

আয়ু বাড়াতে চাইলে প্রচুর পরিমাণে রঙিন শাকসবজি খান। রঙিন শাকসবজিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন; যা শরীরের চাহিদা মেটায় এবং শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে।

প্রতিদিন সকাল বেলা পেট ভরে সকালের নাস্তা খান। সম্ভব হলে প্রতিদিন সকালে ডিম ও দুধ খান। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত সকালের নাস্তায় ডিম খায় তাদের হৃৎপিন্ড ভালো থাকে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে।

সুস্থ জীবন ও দীর্ঘায়ু লাভ করতে প্রতিদিন অন্তত দুই কাপ চা খান। তবে সেটা দুধ চা না খেয়ে সবুজ চা কিংবা চিনি ছাড়া রঙ চা খান। সবুজ চা ত্বকের যৌবন ধরে রাখে এবং শরীরের ওজন কমিয়ে শরীরকে সুস্থ রাখে।

যৌবন ধরে রাখতে এবং দীর্ঘ জীবন পেতে চাইলে মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। চকলেট, ক্যান্ডি, মিষ্টি, ডেসার্ট ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণে কার্বহাইড্রেট ও ফ্যাট থাকে যা হৃদপিন্ডের ক্ষতি করে এবং শরীরে ডায়াবেটিস ও কোলেস্টেরল বাড়ায়। তাই এসব খাবার এড়িয়ে চলাই ভালো।

সুস্থ ও দীর্ঘ জীবন পেতে এবং যৌবন ধরে রাখতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গায়ে একটু সূর্যের আলো লাগিয়ে নিন। সূর্যের আলোতে আছে ভিটামিন ডি যা হাড়কে মজবুত করে। এছাড়াও সূর্যের আলো মানসিক চাপ ও বিষণ্নতা কমিয়ে দেয়।


from Daily Bangla http://bit.ly/2WaTjQJ

No comments: