মেকআপের আগে ত্বক পরিচর্যা
মনের মতো নিজেকে সাজাতে বাহারি মেকআপের প্রয়োজন পড়ে। তবে মেকআপ শুরু করার আগে মুখের ত্বকের যত্ন নেয়া প্রয়োজন। মেকআপের আগে ত্বকের জন্য গুরুত্বপূর্ণ ধাপগুলো হলো- ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং। এরপর বেসিক স্কিন কেয়ার। সেটি হয়ে গেলেই পার্টি মেকআপের বেস।
মেকআপের আগে ত্বক পরিচর্যা
এক্ষেত্রে স্কিন কমপ্লেকশন অনুযায়ী বেছে নিতে হবে ফাউন্ডেশনের শেড। তবে ক্রিম বেস ফাউন্ডেশন ব্যবহার করবেন নাকি ওয়াটার বেসড ফাউন্ডেশন ব্যবহার করবেন, সেটা নির্ভর করবে আপনার স্কিন টাইপের ওপর। শুষ্ক অথবা স্বাভাবিক ত্বক হলে ক্রিম বেসড ফাউন্ডেশন ব্যবহার করা ভালো।
তবে যাদের তৈলাক্ত ত্বক, তারা অবশ্যই ওয়াটার বেসড ফাউন্ডেশন ব্যবহার করবেন। সারা মুখে বিন্দু বিন্দু করে ফাউন্ডেশন লাগিয়ে স্পাঞ্জ অথবা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে সমানভাবে সারা মুখে ফাউন্ডেশন বেসন্ড করে নিন। আপনার মুখের যে অংশ চওড়া অথবা অতটা শার্প নয়, সেসব অংশ ক্যামোফ্লেজ করার জন্য এক শেড গাঢ় ফাউন্ডেশন লাগান।
সারা মুখে ও গলায় ফাউন্ডেশন ভালোভাবে বেস্নন্ড হয়ে গেলে সিলভার অথবা গোল্ডেন শিমার দেয়া পাউডার ব্রাশের সাহায্যে সারা মুখ ও গলায় লাগান। তবে খেয়াল রাখবেন, বেশি শিমার যেন না লাগানো হয়ে যায়। সব শেষে চিকবোনে ব্লাশ অন লাগিয়ে নিন। প্রথমেই গাঢ় রঙ লাগিয়ে নেবেন না।
আস্তে আস্তে প্রয়োজন অনুযায়ী ব্লাশ অনের কালার গাঢ় করুন। খেয়াল রাখবেন, ব্লাশ অন যেন ভালোভাবে বেসন্ড হয়ে যায়। কপালের দুপাশে এবং থুতনিতেও বস্নাশ অনের স্ট্রোক দিতে ভুলবেন না। আইশ্যাডো লাগান চোখের উপরের পাতায়।
এবার আইলাইনারের সাহায্যে আপনার চোখের শেপ অনুযায়ী স্ট্রোক টানুন। দেখবেন, অসমান যেন না হয়। এর পরের পর্যায়ে দুই থেকে তিন কোট মাশকারার প্রলেপ লাগান এবং সব শেষে আইভ্রুও ডিফাইন করে নিন। মেকআপের চূড়ান্ত টাচ অবশ্যই নির্ভর করে আপনার ঠোঁট। লিপলাইনার দিয়ে ঠোঁট লাইন করে নিন। এবার লিপলাইনারের সঙ্গে মানানসই লিপ কালার লাগিয়ে নিন। এক কোট লিপ কালার লাগানোর পর টিস্যু পেপার দিয়ে বস্নট করে নিন। এতে লিপ কালার দীর্ঘস্থায়ী হয়। বস্নট করার পর আরও এক কোট লিপ কালার লাগান। সব শেষে নিউট্রাল গ্লস লাগিয়ে নিন। আর এ মেকআপে আপনি যে কোনো পার্টিতে আসতে পারেন সবার নজরে।
চোখের ক্ষেত্রে আইভ্রুয়ের নিচে বাইরের দিকে হাইলাইটার লাগিয়ে ভেতর দিকে বেস্নন্ড করে নিন। চোখের নিচের পাতায় সরু ব্রাশের সাহায্যে গাঢ় আইশ্যাডো লাগান। বাইরে থেকে ভেতরের দিকে স্ট্রোক টানবেন। তবে পুরোটা নয়। খুব বেশি হলে মাঝখান পর্যন্ত। ভালোভাবে বেস্নন্ড করে নিন। চোখে ড্রামাটিক এফেক্ট আনার জন্য কালো মাশকারা লাগানোর পর সবম শেষে কালারড মাশকারার প্রলেপ লাগাতে পারেন।
ত্বকের জন্য উপযুক্ত ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। টিস্যু দিয়ে আলতো করে মুখ মুছে নিন। সারা মুখে পাঁচ থেকে সাত মিনিট আলতো হাতে বরফ লাগান। যাদের ত্বক স্বাভাবিক অথবা শুষ্ক, তারা ক্লিনজিং মিল্ক দিয়ে এবং তৈলাক্ত ত্বকের জন্য বিশেষভাবে তৈরি ক্লিনজিং লোশন দিয়ে সারা মুখ পরিষ্কার করে নিন। সব শেষে সারা মুখে ময়েশ্চারাইজিং লোশন অথবা সেরাম লাগিয়ে নিন
from Daily Bangla http://bit.ly/2LVYHDt
Labels:
Entertainment


No comments: