Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বাচ্চাদের ভালোবাসি, কিন্তু তাদের সঙ্গে মায়ের প্রয়োজন নেই



শুধু বলিউড নয়, গোটা দেশেই সম্ভবত তিনি ‘‌মোস্ট এলিজেবল ব্যাচেলর’‌৷ বয়স তো হল, আর কবে বিয়ে করবেন সালমান খান?‌ বলিউডে এই প্রশ্ন অনেকদিন ধরেই হচ্ছে। যদিও বিয়ে নিয়ে তিনি অতটা ভাবিত নন।

যতই গুঞ্জন থাকুক না কেন এখনও যে তিনি ৩৫-এর ‘‌যুবক’, এমনটা মনে করেন তার ভক্তরাও। ২০১৭ থেকে ইতালীয় মডেল–অভিনেত্রী লুলিয়া ভান্তুরের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে৷ পরবর্তীতে ফের একবার ক্যাটরিনার সঙ্গেও নাম জড়িয়েছে ভাইজানের। কিন্তু বিয়ের পিঁড়িতে বসার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না সালমানের মধ্যে৷

বিয়ে না করলে কী হবে? বাবা হওয়ার শখ তার রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেকথা স্বীকারও করে নিয়েছেন। কিন্তু এই কথা জানাতে গিয়েই বির্তকিত একটি মন্তব্যও করেছেন বলিউডের ভাইজান। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‌আমি বাচ্চাদের খুবই ভালোবাসি৷ কিন্তু তাদের সঙ্গে একজন মা আসবে। আমি মাকে চাই না৷ যদিও বাচ্চার আবার মাকে প্রয়োজন হবে৷ তবে ওই বাচ্চাদের দেখভালের জন্য আমার সঙ্গে অনেক লোক আছে।’‌


from Daily Bangla http://bit.ly/2wqsWbb

No comments: