Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বরের মুখে গন্ধ, বিয়ে ভাঙলো কনে!



হবু বরের মুখে গন্ধ হওয়ায় বিয়ে ভেঙে দিলেন কনে। হবু এ কনের সাহসী সিদ্ধান্ত বেশ আলোচিত হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উড়িষ্যা রাজ্যের জাজপুর জেলায়।

কনে সংঘমিত্রা শেঠি উড়িষ্যার মানুষের কাছে মাদকবিরোধী আন্দোলনের জন্য বেশ পরিচিত। বছর দুয়েক আগে ২২ বছর বয়সী সংঘমিত্রা শেঠি একটা মদের দোকান বন্ধ করে দিয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছিলেন।

সেই ঘটনার পর থেকে সংঘমিত্রা শেঠি মাদকবিরোধী নানা কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। আর এবার মাদকবিরোধী অবস্থান নিতে হলো নিজের বিয়েতেই, কেননা তার হবু বরের মুখে ছিল মদের গন্ধ!

সংঘমিত্রা শেঠি আর দশটা হিন্দু মেয়ের মতো বিয়ের আসরে বসেছিলেন। কিন্তু হঠাৎ লক্ষ্য করলেন তার হবু বরের মুখে মদের গন্ধ। ব্যাস, সঙ্গে সঙ্গে তিনি বিয়ের মণ্ডপ থেকে উঠে গেলেন।

এর সংঘমিত্রা শেঠিকে দুই পরিবারের অনেকেই বিয়েটা করার জন্য বোঝাতে চেয়েছিলেন। কিন্তু সংঘমিত্রা শেঠি তার সিন্ধান্তে অটল থাকেন। তার কিছু বন্ধুরাও তার এ সিদ্ধান্তকে সমর্থন দেয়।

হতভাগা এই মাদকাসক্ত বরের নাম হাদিবন্ধু শেঠি। তিনি কলকাতায় পাচকের কাজ করেন। তাদের বাড়িও একই জেলার প্রধানপান্ডা গ্রামে।

স্থানীয় বাসিন্দা গোবিন্দচন্দ্র জেনা বলেন, ‘বিয়ের মণ্ডপে মন্ত্র পড়া চলছিল সেই সময়ে। হঠাৎ আমরা খেয়াল করি যে কনে সংঘমিত্রা বার বার নাক কুঁচকাচ্ছে। প্রথমে বুঝতে পারিনি বিষয়টা। কিন্তু তারপর সে রাগে ফেটে পড়ে, বলে যে বিয়ে করবে না। এরপর আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম! কী ব্যাপার! সে জানায় যে হবু বর মদ খেয়ে বিয়ে করতে এসেছে।’

সংঘমিত্রা শেঠি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘‘গ্রামের মেয়েদের নিয়ে আমরা গত দু’বছর ধরে অনেক মদের দোকান, ভাটি বন্ধ করেছি। যখনই বুঝতে পারি আমার হবু স্বামী মদ খেয়ে রয়েছে, তখনই মাথায় রক্ত উঠে যায়। কতটা দায়িত্বজ্ঞানহীন লোক এর থেকেই বোঝা যায়


from Daily Bangla http://bit.ly/2Ilr9Kb

No comments: