গরম থেকে রক্ষা পেতে গাড়িতে গোবরের প্রলেপ!
প্রকৃতিতে এখন গ্রীষ্মের তীব্র দাবদাহ। গরম থেকে বাঁচতে কত জন কত কিছুই না করেন। তাই বলে কি গরম থেকে বাঁচতে গাড়িতে গোবর প্রলেপ দেয়ার কথা শুনেছেন? শুনতে অবাক লাগলেও গরম থেকে রক্ষা পেতে গাড়িতে গোবরের প্রলেপ দিয়েছেন ভারতের আহমেদাবাদের এক বাসিন্দা।
আহমেদাবাদের রূপেশ গৌরাঙ্গ দাস নামের কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে ওই গাড়ির ছবি পোস্ট করেন। গোবরের প্রলেপ দেয়া একটি সাদা সেডান গাড়ির ছবি শেয়ার করে তিনি লিখেন ‘গোবরের সর্বশ্রেষ্ঠ ব্যবহার। জায়গাটা আহমেদাবাদ। মিসেস শাহ ঠাণ্ডা করার জন্য তার গাড়িতে গোবরের প্রলেপ ব্যবহার করেছেন’।
এই ছবিটি শেয়ার হওয়ার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। অনেকেই জানতে চেয়েছেন কীভাবে এই কাজটি করা হয়েছে। আবার অনেকেই বিষয়টি নিয়ে হাসি-ঠাট্টাও করছেন।
from Daily Bangla http://bit.ly/2WeJuSV
Labels:
Entertainment


No comments: