দীপিকার গর্ভে কি কন্যা সন্তান?
রণবীর আর দীপিকাকে এমন প্রশ্নই শুনতে হল নেটিজেনদের কাছ থেকে ৷ গত নভেম্বরেই বিয়ে হয়েছে তাঁদের। কিন্তু এর মধ্যেই উঠতে শুরু করেছে সন্তানের প্রশ্ন। কিন্তু হঠাৎ কেন এমন প্রশ্ন তুলল সোশ্যাল মিডিয়া ৷
এর পিছনে রয়েছে একটি ছবি। সম্প্রতি দীপিকার কান-এর একটি ছবি শেয়ার করেছেন রণবীর ৷
দীপিকা লাল কার্পেটে সবুজ রঙের একটি গাউন পরেছিলেন কান-এর শেষ দিন। সেই ছবিটিই শেয়ার করেছেন রণবীর ৷
তবে ছবিটিকে বেবি ফিল্টারে এডিট করেছেন তিনি। আর এরপর থেকেই শুরু হয়েছে চাপা গুঞ্জন ৷
সকলেই রণবীরকে প্রশ্ন করছেন, এই ছবির মধ্যে কী কোনও হিন্ট আছে? তার মানে কি দীপিকা প্রেগন্যান্ট? তিনি কি কন্যা সন্তানের মা হতে চলেছেন?
from Daily Bangla http://bit.ly/2HXGtwc
Labels:
Entertainment


No comments: