Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সিগারেট খেয়ে ১০ জনে ১ জন মারা যাযায়



বিশ্বজুড়ে প্রতি ১০ জনে একজনের মৃত্যুর কারণ ধূমপান। নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ কথা জানানো হয়।

গবেষণা প্রতিবেদনটি চিকিৎসা সাময়িকী ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত হয়েছে।

নারী ধূমপায়ীদের সংখ্যাও কম নয়। ২০১৫ সালের প্রতিবেদন অনুসারে প্রতি ২০ জনের মধ্যে একজন নারী সিগারেটে আসক্ত।

সিনিয়র গবেষক ডক্টর ইমানুয়েলা গাকিডোও বলেছেন " বিশ্বে প্রতি চারজনে একজন ধূমপান করছে। অকালে মৃত্যুর প্রধান একটি কারণ ধূমপান। সেইসাথে প্রতিবন্ধীত্বেরও কারণ এটি"।

গবেষণা প্রতিবেদনে বলা হচ্ছে, বহু দশক ধরে তামাক নিয়ন্ত্রণ নীতি চালানোর পরও ধূমপায়ীদের সংখ্যা আশংকাজনক হারে বেড়েই চলেছে।

গবেষকরা বলছেন, উন্নয়নশীল দেশগুলোতে যেহেতু সিগারেট বা তামাক কোম্পানিগুলো যেহেতু নতুন নতুন বাজার খুঁজে বের করছে, সে কারণে নৈতিক প্রচার বাড়ানো দরকার।


from Daily Bangla http://bit.ly/2wpmeSU

No comments: