ভালোবাসার পরও যে কারণে সঙ্গীর সঙ্গে প্রতারণা
বহু মানুষ রয়েছে যারা ভালোবাসার সঙ্গীকে রেখেই প্রতারণার আশ্রয় নেয়। জড়িয়ে পড়ে ভিন্ন কোনো মানুষের সঙ্গে সম্পর্কে। সম্প্রতি এক জরিপে অনুসন্ধান করা হয়, কাউকে ভালোবাসার পরও কেন প্রতারণার দিকে অগ্রসর হয় পুরুষ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
জরিপে উঠে এসেছে প্রতি চারজনে একজন ব্যক্তি তাদের সঙ্গীর সঙ্গে প্রতারণা করে, যার কারণ তার বিছানায় যেতে অনিচ্ছা। এ ছাড়াও রয়েছে নানা বিষয় নিয়ে তর্ক ও মাত্রাতিরিক্ত খবরদারি।
একটি ডেটিং ওয়েবসাইটের করা এ জরিপে জানা গেছে, ১৮ ভাগ পুরুষ সঙ্গীর সঙ্গে ঝগড়াঝাটির কারণে ক্লান্ত হয়ে সম্পর্কের বিষয়ে প্রতারণা শুরু করে। এ ছাড়া প্রায় ২৪ ভাগ পুরুষ জানিয়েছে তাদের সঙ্গীর যৌনতা বিষয়ে অনাগ্রহই প্রতারণার কারণ। ১৫ ভাগ জানিয়েছে তাদের স্বাধীনতা হরণ করে নিয়েছে সঙ্গী। অন্যদিকে ১২ ভাগ জানিয়েছে তাদের সঙ্গী সব সময় সর্বোচ্চ মনোযোগ আশা করে।
ভিক্টোরিয়া মিলেইন-এর প্রতিষ্ঠাতা সিগার্ড ভিডাল জানান, পুরুষ যদি কাঙ্ক্ষিত বিষয় সঙ্গীর কাছ থেকে না পায় তাহলে এটা খুবই স্বাভাবিক যে, এটা তারা অন্য কোথাও খুঁজবে।
প্রতিষ্ঠানটি জরিপের ১০টি বিষয় উল্লেখ করে, যা তাদের সঙ্গীর সঙ্গে প্রতারণার জন্য দায়ী।
from Daily Bangla http://bit.ly/2YCfehf
Labels:
Entertainment


No comments: