ক্যাটরিনাকে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন কে?
সাদা রঙের একটি বিলাসবহুল গাড়ি। তার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। অর্থাৎ ক্যাটরিনা কাইফ। নতুন এই গাড়িটি জায়গা করে নিল নায়িকার গ্যারাজে। কিন্তু নায়িকাকে কে উপহার দিলেন এই গাড়ি?
না! অন্য কেউ নন। নিজেই নিজেকে এই গাড়ি গিফট করলেন ক্যাটরিনা। সোশ্যাল মিডিয়ায় সে ইঙ্গিতই দিয়েছেন অভিনেত্রী।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ক্যাটরিনার হাতে রয়েছে আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’-এর কাজ। এই ছবিতে সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। বহু দিন পর সালমান-ক্যাটরিনার অনস্ক্রিন কেমিস্ট্রি দেখবেন দর্শক।
শুটিংয়ের সময় সালমান ছাড়াও খান পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ক্যাটরিনার একান্তে সময় কাটানোর ছবি প্রকাশ্যে এসেছিল। এক সময় সালমান-ক্যাটরিনার ব্যক্তিগত রসায়ন নিয়ে জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে। সে সম্পর্ক থাক বা না থাক, খান পরিবারের সঙ্গে যে নায়িকার সম্পর্ক ভালই, তার প্রমাণ মিলেছে।
from Daily Bangla http://bit.ly/2wnXOJl
Labels:
Entertainment


No comments: