নাইট ক্লাবের মালিকের সাথে অভিসার
কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়ালেও স্থায়ী হয়নি কোনাে সম্পর্ক। তবে এবার মনে হয় যোগ্য সঙ্গি পেয়ে গেছেন সাবেক মিস ইউনিভার্স সুিস্মিতা সেন।
দীর্ঘদিন পর সুস্মিতা তাঁর মনের মানুষ খুঁজে পেয়েছেন আর তাতে তিনি বেজায় খুশি বলেই খবর। বলিউড অভিনেত্রীর বর্তমান সঙ্গী মুম্বইয়ের এক ব্যবসায়ী। তাঁর নাম রিতিক ভাসিন। মুম্বইয়ের নাইট ক্লাবের মালিক ভাসিন।
রিতিনের নাইট ক্লাবেই দেখা গেছে দুজনে জমিয়ে আড্ডা দিতে। আড্ডা চলে গভীর রাত পর্যন্ত। তার পর এক সাথে গাড়িতে করে বের হয়ে যায়।
মিড ডে-তে প্রকাশিত খবর অনুযায়ী, রিতিকের বেশ কয়েকটি নাইট ক্লাব রয়েছে। বেশ কিছুদিন ধরেই রিতিকের সঙ্গে সুস্মিতার ঘণিষ্ঠতা গড়ে উঠেছে। আর দুজনেই এব্যাপারে খুব একটা লুকোছাপা করছেন না। তাঁদের দুজনকে একসঙ্গে বেশ কয়েকটি অনুষ্ঠানেই দেখা গিয়েছে আর রিতিকের জন্মদিনও পালন করেছিলেন একসঙ্গেই।
এর আগেও সুস্মিতা বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে ডেট করেছেন। কিন্তু সেই সম্পর্কগুলি বেশিদিন টেকেনি। এর আগে তিনবছর তিনি রণদীপ হুদার সঙ্গেও ডেটিং করেছেন।
from Daily Bangla http://bit.ly/2ExFFNy
Labels:
Entertainment


No comments: