এত সহজে স্মরণশক্তি বাড়ে?
সহজ কিংবা গুরুত্বপূর্ণ ঘটনাও মাঝেমধ্যে মনে থাকে না। আসলে কি আপনার মেধা কম? না, ব্যাপারটি এমন নয়। সবাই একভাবে মনে রাখতে পারে না। কারণ সবার মস্তিষ্কের গঠন একরকম নয়। তবে সহজ কিছু কৌশলে স্মরণশক্তি বৃদ্ধি করা খুব সহজ। চলুন জেনে নেই স্মরণশক্তি বাড়ানোর সহজ সেই উপায়গুলো-
লিখে রাখুন
যে বিষয়গুলো স্মৃতিতে রাখতে চান, তা লিখে ফেলার অভ্যাস করুন। লেখার সময় মস্তিষ্কে অক্সিজেন সমৃদ্ধ রক্তপ্রবাহের পরিমাণ বাড়ে। তাই লিখে রাখুন ডায়েরি, ইমেইলে বা ব্যক্তিগত ব্লগে।
নিয়মিত ব্যায়াম
ব্যায়াম শুধু শরীরকেই সচল করে না। এটি মস্তিষ্ককেও সচল রাখে। স্থূলতা এবং অতিরিক্ত ওজন ব্রেইনের জন্যও ক্ষতিকর। নিয়মিত ব্যায়াম না করলে কিংবা শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো সচল না থাকলে রক্তবাহী নালিতে চর্বি জমে। ফলে স্বাভাবিক রক্তচলাচল ব্যাহত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্কের কোষগুলোও। তাই নিয়মিত ব্যায়াম করুন, সচল রাখুন অঙ্গ-প্রত্যঙ্গগুলো।
পুষ্টিকর খাবার খান
মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে ভিটামিনযুক্ত পুষ্টিকর খাবার খেতে হবে। তাজা ফল, গাঢ় সবুজ শাকসবজি, মাছ, মাংস, ডিম, দুধ, গমের রুটি প্রভৃতি প্রোটিন ও মিনারেলসমৃদ্ধ খাবার গ্রহণ করুন। পরিমান মতো বিশুদ্ধ পানি পান করুন। চর্বিযুক্ত খাবার পরিহার করুন। ধূমপান ও মাদক সেবন থেকে বিরত থাকুন। এগুলো মস্তিষ্কের জন্য ভয়ানক ক্ষতিকর।
গান শুনুন
স্মৃতিশক্তি বাড়াতে কিছু সংগীত উপকারী। কোনো ঘটনার সময় গান শুনলে পুনরায় সেই গান শোনার সময় সেই ঘটনার আবহের স্মৃতি মস্তিষ্কে জেগে উঠবে।
অন্যকে শেখান
নিজে যা শিখতে চাচ্ছেন। তা একবার শিখে নিয়ে অন্যকে শেখান। আরেকজনকে শেখাতে গিয়ে দেখবেন আপনার জানার ঘাটতিগুলো ধরতে পারছেন। আবার চর্চাও হবে আরেক জনকে শেখানোর মাধ্যমে। তাহলে আপনার স্মৃতিতে তা স্থায়ী হবে।
from Daily Bangla http://bit.ly/2Q9XuXC
Labels:
Entertainment


No comments: