Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

গর্ভে নড়ছে সন্তান ছবি দেখে আবেগে ভাসলেন বলিউড নায়িকা


মা হতে চলেছেন নায়িকা এমি জ্যাকসন ৷ এই মুহূর্তে হবু বরের সঙ্গে তাই সময়টা দারুণ এনজয় করছেন তিনি৷
তিনি বলিউডে তেমন নজর কাড়তে পারেননি ঠিকই ৷ কিন্তু দক্ষিণী ছবিতে তাঁর একাধিক ছবি সুপার-ডুপার হিট ৷ মা হতে চলেছেন সেই এমি জ্যাকসন ৷ বহুদিনের বরফ্রেন্ড জর্জ পেনিইয়টের সঙ্গে এখন চুটিয়ে এই সময়টা এনজয় করছেন এমি ৷
পেশায় ব্যবসায়ী জর্জের সঙ্গে তাঁর গর্বভতী হওয়ার খবর ১ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন ‘সিং ইজ কিং’-এর নায়িকা ৷ ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, ‘আমি ছাদে উঠে গোটা বিশ্বকে চিৎকার করে এই খবরটা জানাতে চাই ৷ আর আজকের দিনটা মাতৃ দিবস হিসেবে যথার্থ আমার কাছে ৷ আমি ইতিমধ্যেই পৃথিবীর অন্য সব কিছুর থেকেও বেশি ভালোবাসতে শুরু করেছি ৷ প্রকৃত এবং সৎ ভালোবাসা ৷ আমার ছোট্ট লিব্রা তোমাকে দেখার জন্য আমাদের আর তর সহ্য হচ্ছে না ৷’
২০২০-র প্রথম দিকে মা হওয়ার পর বিয়ে করবেন এমি ও জর্জ ৷ তার আগে অবশ্য লন্ডনে সেরে ফেলেছেন এনগেজমেন্ট ৷
এবার পিতৃদিবসে উইশ করলেন হবু বরকে ৷ আর কয়েকদিনের মধ্যেই নতুন অতিথি আসছে তাঁদের পরিবারে ৷ তাই সেই হিসেবে এটাই জর্জের প্রথম ফাদার্স ডে ৷
আল্ট্রাসোনোগ্রাফির ছবি পোস্ট করলেন এমি ৷ জর্জের উদ্দেশ্যে লিখলেন, ‘তুমি একজন অসাধারণ বাবা হয়ে উঠতে চলেছ ৷ আমরা তোমাকে খুব ভালবাসি ৷’

No comments: