Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

স্বামী সাইফের সাথে যে ছবিতে অভিনয় করবেন কারিনা


 সাইফ আলি খানের আপকামিং মুভি ‘জওয়ানি জানেমান’-এর শুটিং শুরু হয়েছে লন্ডনে। তাতে ডেবিউ হতে চলেছে পূজা বেদীর মেয়ে আলাইয়ার। এই খবর টুইটারে জানিয়েছিলেন পূজা-ই। এবার যেটা শোনা যাচ্ছে সেটা হল ছবির একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে কারিনা কাপুর খানকে।
এই মুহূর্তে বড় বোন কারিশমা কাপুর ও তাঁর ছেলেমেয়ে এবং তৈমুরকে নিয়ে লন্ডনে ছুটি কাটাচ্ছেন কারিনা। সেখানে তিনি ইরফান খানের সঙ্গে ‘আংরেজি মিডিয়াম’ ছবি শুটিং করবেন।
নতুন ছবিতে আলাইয়ার বাবার ভূমিকায় অভিনয় করছেন সাইফ। পরিচালনা করছেন নীতিন কক্কর। সাইফের সঙ্গে আছেন জ্যাকি ভাগনানি। আগামী ২৯ নভেম্বর ছবি মুক্তি পাবে।

No comments: