Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

কঙ্গনাকে সমর্থন করে হৃতিকের বোন


হৃতিক রোশন ও কঙ্গনা রানাওয়াতের সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। পরস্পরের মধ্যে যথেচ্ছ ভাবে কাদা ছোড়াছুড়ি হয়েছে। প্রচুর লেখালেখিও হয়েছে। এবার সেই সম্পর্কের জটিলতায় নয়া মোড় আনলেন হৃতিকের বোন সুনয়না রোশন। তিনি ‘মণিকর্ণিকা’র অভিনেত্রীকে সমর্থন জানিয়ে টুইট করেছেন। তিনি লেখেন, সব কিছুতে আমি কঙ্গনাকে সমর্থন করি। আমি নরকে বাস করছি। আমি ক্লান্ত।
সূত্রের খবর, সুনয়না বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন। তাঁর চিকিৎসাও চলছিল। তিনি অবশও একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন যে, তিনি বাইপোলার নন। তিনি অবশ্য স্বীকার করেছিলেন অ্যালকোহলের প্রতি আসক্তির জন্য তাঁকে রিহ্যাবে যেতে হয়।
সেই অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি ইঙ্গিত দেন, পরিবারের সব কিছুই ভালো না-ও হতে পারে। তিনি বলেন, হ্যাঁ কিছু সমস্যা ছিল। কিন্তু দয়া করে সেই বিষয় নিয়ে কিছু জিজ্ঞাসা করবেন না। এটা পরিবারের বিষয়। তাঁদের উপর আর কোনও প্রভাব পড়ুক তা চাই না। আমি বলতে পারি, আমি বাবা-মায়ের সঙ্গে একই বাড়িতে থাকব বলে ফিরে আসার পর গত ১৭-১৮ দিন ধরে একটি হোটেল অ্যাপার্টমেন্ট ভাড়া করে রয়েছি। আমি যখন তাঁদের বাড়ি থাকতাম, আমার জন্য একটা আলাদা ফ্লোর ও সেখানে যাওয়ার আলাদা প্রবেশের ব্যবস্থা ছিল। এটা খুবই দুঃখের কিন্তু তাঁরা কখনও আমাকে সমথর্ন করেনি।
সুনয়নার বক্তব্যের পর কঙ্গনার বোন রঙ্গোলি টুইট করেন। তাঁদের দুই বোনের সঙ্গে সুনয়নার যোগাযোগ আছে বলে জানান। হৃতিকের সঙ্গে সমস্যা চলাকালীন পরিবারের বিরুদ্ধে গিয়ে তাঁদের কাছে ক্ষমা চেয়েছিলেন বলে দাবি তাঁর। রঙ্গোলি লিখেছেন, সবাই তাঁর ভাই-বোনদের প্রতি ভালো হয় না। হৃতিক রোশনের বোন সুনয়না রোশন কঙ্গনা ও আমাকে ফোন ও মেসেজ করে ক্ষমা চেয়েছেন এই বলে যে যখন হৃতিক কঙ্গনাকে শুধু বন্ধু বলে চিহ্নিত করেছিল, তখন তাঁদের পাশে দাঁড়াতে পারেননি বলে।
এই প্রসঙ্গে কঙ্গনা বলেন, এটা সত্যি যে আমি আর সুনয়না তাঁর পরিবারের মতোই ভালো বন্ধু ছিলাম। এখন তাঁরা অন্য কিছু দাবি করেন। হ্যাঁ তাঁর সঙ্গে আমার যোগাযোগ ছিল। কিন্তু তাঁর জন্য আমি কোনও সুবিধা নিতে চাই না। সুনয়না এখনও আমার বন্ধু আছে।

No comments: