আজ নুসরাত-নিখিলের বিয়ের
আজ বুধবার বাজবে সানাই ৷ চার হাত এক হবে টলি তারকা ও সাংসদ নুসরাত জাহান এবং কলকাতার প্রতিষ্ঠিত বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের ৷
বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সপরিবার ও সবান্ধবে তুরস্কে উড়ে গিয়েছেন নুসরাত-নিখিল ৷ নায়িকার বেস্ট ফ্রেন্ড আর এক তারকা সাংসদ মিমি চক্রবর্তীও পৌঁছে গিয়েছেন বিয়ের ভেন্যুতে ৷
এই মুহূর্তে সেজে উঠছে গ্রিক স্থাপত্যে জড়ানো তুরস্কের বন্দর শহর বোদরুম ৷ এখানেই সাত পাকে বাঁধা পড়বেন নায়িকা ৷ সেখানে আজ থেকেই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রাক-বিবাহ অনুষ্ঠান ৷ চলছে শেষ পর্বের আয়োজন পর্ব ৷
বিয়ের আগে ভূমধ্যসাগরের বুকে জমিয়ে পার্টি করলেন যুগলে ৷ গতকাল ছিল ইয়ট পার্টি ৷ পার্টিতে ছিল বিলাসব্যসনের সমস্ত আয়োজনই ৷ ভারতীয় থেকে টার্কিশ…সমস্ত রকম খাবারেরই আয়োজন ছিল ৷ ছিল চিকেন বিরিয়ানি, ডাল তরকা, রাইস ৷ সঙ্গে ছিল নানারকম টার্কিশ স্ন্যাক্স ৷
Labels:
Entertainment


No comments: