Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

করণ ওবেরয়কে ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসানো গ্রেফতার অভিযোগকারী নারী


অভিনেতা করণ ওবেরয়কে ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে এক নারীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার ধৃত ওই নারীকে আন্ধেরির নগর দায়রা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে খবর, প্রথমে পেশায় জ্যোতিষী ওই নারী অভিনেতা তথা গায়ক করণ ওবেরয় বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করা হয় বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতেই গত ৬ মে করণ ওবেরয়কে গ্রেফতার করে ওশিওয়ারা থানা। করণ তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজের ফ্ল্যাটে ডেকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ভিডিও শুট করে সেটা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এমনকি তাঁকে ব্ল্যাকমেল করে করণ ওবেরয় টাকা আদায়েরও চেষ্টা করেন বলে দাবি করেন অভিযোগকারিণী। অভিনেতার বিরুদ্ধে ৩৭৬ ও ৩৮৪ ধারায় মামলা দায়ের করা হয়। অভিনেতা করণকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল দায়রা আদালত। পরে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিনে ছাড়া পান অভিনেতা।
এদিকে পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী ওই নারীর পুলিশের কাছে আবারও অভিযোগ করেন, গত ২৫ মে প্রাতঃভ্রমণের সময় তাঁর উপর হামলা চালিয়েছে দুই যুবক এবং তাঁকে মামলা তুলে নেওয়ার কথা বলে অ্যাসিড হামলার হুমকি দিয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতেই গত ২৭ মে পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করে। তাঁরাই পুলিশকে জানায় পুরো ঘটনাই সাজানো। জানা যায়, ধৃত ওই দুই যুবকের মধ্যে একজন আবার মহিলার আইনজীবীর ভাই। তিনিই পুলিশকে জানান, এই ঘটনার জন্য তাঁকে ১০ হাজার টাকা দিয়ে ভাড়া করে আনেন ওই মহিলা। পরবর্তীকালে মহিলার আইনজীবীও পুলিশের কাছে স্বীকার করে নেন পুরো ঘটনাই পেশায় জ্যোতিষী ওই মহিলার সাজানো। যার জন্যই তাঁর ভাইকে ভাড়া করে আনা হয়েছিল।
তাঁদের বয়ানের ভিত্তিতে সোমবার করণ ওবেরয়ের বিরুদ্ধে অভিযোগকারিণী ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। ওই মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২০, ১৮২, ২০৩, ৩২৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে জেল থেকে ছাড়া পাওয়ার পর ‘বোম্বে টাইমস’ কে দেওয়া একটি সাক্ষাৎকারে করণ জানান, “কিছুদিন আগে আমি ওই মহিলার বিরুদ্ধে আমি অভিযোগ দায়ের করেছি। একদিন ও আমাকে ফোন করে বলেছিল ও বিপদে আছে। আমি যখন ওর সঙ্গে দেখা করি ও আমাকে মারার চেষ্টা করে। তখনই আমি বুঝে যাই ওকে কোনওরকম সাহায্য করা সম্ভব নয়।” করণের কথায় “এই মিথ্যা অভিযোগগুলোর জন্য আমার কেরিয়ারের থেকেও আমার মানসিক ক্ষতি বেশি হয়েছে। অবশ্য আমি ইতোমধ্যেই কাজের অফার পাচ্ছি। আমি সময় নিয়ে ভেবে দেখব এই প্রস্তাব গুলির বিষেয়। পাশাপাশি আমি আমার বই লেখার কাজও চালিয়ে যাব। আসলে জীবনে কোনওকিছুই থেমে থাকে না।”

No comments: