যে দুধে খাচ্ছি তা কি খাঁটি?
দুধকে আদর্শ খাবার বলা হয়। শিশু থেকে বৃদ্ধ সবার খাবারের তালিকাতেই পুষ্টিকর দুধ রাখা হয়। উপকারের কথা ভেবে দুধ খেলেন কিন্তু দেখা যাচ্ছে সেই দুধ তৈরি হয়েছে জল আর কেমিক্যালে। তাহলে উপকারের চেয়ে ক্ষতিই হয় বেশি।
যে দুধ খাচ্ছেন তাতে ভেজাল দেয়া নেই তো, কপালে চিন্তায় ভাঁজ পড়ছে? খাঁটি দুধ চেনার কিছু ঘরোয়া পদ্ধতি জেনে নিন:
• দুধের সমান জল মেশান একটি বোতলে। এবার বোতলের মুখ বন্ধ করে জোরে ঝাঁকান। অস্বাভাবিক ফেনা হলেই বুঝবেন, দুধে মেশানো আছে ডিটারজেন্ট।
• একটু দুধ মাটিতে ঢালুন। যদি দেখেন গড়িয়ে গিয়ে মাটিতে সাদা দাগ রেখে যাচ্ছে, তা হলে এ দুধ খাঁটি। ভেজাল হলে মাটিতে সাদা দাগ পড়বে না।
• দুধ গরম করতে গেলেই কি হলদেটে হয়ে যাচ্ছে? তা হলে এ দুধ খাঁটি নয়। এতে মিশেছে কার্বোহাইড্রেট।
• একটু দুধ পাত্রে নিয়ে তাতে ২ চা চামচ লবণ মেশান। দুধ নীল রং হচ্ছে? বুঝবেন, এ দুধে কার্বোহাইড্রেট রয়েছে।
নিজের ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হোন। খাঁটি-পুষ্টিকর খাবারটিই তুলে দিন প্রিয়জনের মুখে।
Labels:
Entertainment


No comments: