নতুন প্রেমে করন জোহর!
বলিউডের সবথেকে স্টাইলিস্ট প্রযোজক করণ জোহর সবসময় কোনো না কোনো কারণে আলোচনায় থাকেন। সম্প্রতি, করন জোহরের সাথে ডিজাইনার প্রবল গুরুং এর সম্পর্ক নিয়ে তুমুল আলোচনা চলছে। যদিও, করণ এই বিষয়ে মন্তব্য করেছে এবং সমস্ত ধোঁয়াশা পরিষ্কার করেছেন। প্রসঙ্গত, এই ধোঁয়াশা সৃষ্টি হয়, যখন প্রবাল গুরুঙ্গ, করন জোহরের জন্মদিনে তাকে নিয়ে একটি ছবি পোস্ট করেন এবং ক্যাপশন দেন- প্যায়ার কিয়া তো ডারনা কেয়া? যদিও প্রবাল ও এই বিষয়ে সমস্ত ধোঁয়াশা পরিষ্কার করেন, তবে সম্প্রতি শোভা দে- করনকে অভিনন্দন জানিয়েছেন, এবং টুইট করে লিখেছেন, "আমি খুব খুশি সক্ষম এবং শক্তিশালী হতে পেরে, আমি জানিনা ভয় কি জিনিস?"
শোভা দেের এই টুইটের পর, ফের আলোচনাটি ত্বরান্বিত হয়েছে। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী শোভাকে পরামর্শ দিয়েছেন যে, করন প্রবাল-এর সাথে তার সম্পর্ক সম্পর্কে পরিষ্কার করেছেন, তাহলে কেন তিনি এমন টুইট করছেন।
প্রসঙ্গত, আগে মনীষ মালহোত্রার সাথেও করন জোহরের সম্পর্কের গুঞ্জন উঠেছিল।
from Daily Bangla http://bit.ly/2wyXN5y
Labels:
Entertainment




No comments: