ফের একসাথে অমিতাভ-অভিষেক-রানী? আসছে সিকোয়েল!
সিকোয়েলের বছরে নবতম সংযোজন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন এবং রানী মুখার্জী। এক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ২০০৫ সালের ছবি বান্টি অর বাবলি ছবির সিকোয়েলের জন্য এই তিনজন আবার একসাথে আসবেন। ছবির শুটিং আগামী মাস থেকেই শুরু হবে।
এক সূত্র মারফত জানা গেছে, "এই ছবির সেটটি জুনের প্রথম সপ্তাহে মুম্বাইয়ে নির্মিত হবে। আগামী মাসে শুটিং শুরু হবে। "
বর্তমানে, রানী মুখার্জী রাজস্থানের কোটায় মর্দানী ২ এর শুটিংয়ে ব্যস্ত।
অপরদিকে, অভিষেক বাচ্চন অনুরাগ বসুর পরবর্তী ছবিটি শুটিং করছেন।
অমিতাভ বচ্চনের পরবর্তী ছবি ব্রহ্মাস্ত্র।
from Daily Bangla http://bit.ly/2HQiobQ
Labels:
Entertainment





No comments: