Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

সাদা রঙের বিছানার চাদর ব্যবহার করুন!





বাড়ির বিছানায় আমরা সচরাচর সাদা রংয়ের চাদর এড়িয়ে চলি। অল্পতেই নোংরা হয়ে যায় বলে সাদা রঙের ব্যবহার নেই বললেই চলে। বড় বড় আবাসিক হোটেলগুলোতে দেখবেন বিছানার চাদর, বালিশে কভারের রং থাকে সাদা। কখনো ভেবে দেখেছেন তারা বিভিন্ন ডিজাইনার চাদর ব্যবহার না করে সাদা রঙের চাদর কেন ব্যবহার করে?
আসুন জেনে নিই আপনি ঠিক কেন এবং কোন কোন দিক থেকে উপকৃত হবেন যদি বিছানার চাদরে সাদা রঙ বেছে নেন।

১. সাদা রঙ স্ট্রেস কমায়: সাদা পায়রাকে শান্তির প্রতীক হিসেবে ধরা হয়। যুদ্ধক্ষেত্রে সাদা নিশান দেখিয়েই যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়। তাই সাদা হল শান্তির রঙ। আর শান্তি মানেই সেখানে কোনও চিন্তা নেই, স্ট্রেস নেই। তাই সাদা রঙের চাদর আর বালিশ বেছে নিলে ভালো ঘুম হয়।

২. মনে ভালো লাগার অনুভূতি আনে: সাদা রঙ যেহেতু শান্তি আনে, তাই স্বাভাবিক ভাবেই আপনার মধ্যে একটা ভালোবাসার বা ভালো লাগার অনুভূতি থাকেই। সাদা চাদরে শুলেই সেই অনুভূতি বেড়ে যায় আর তাতে মন বেশ ভালো হয়ে যায়। আর মন ভালো থাকলে চিন্তা কম আসে, ঘুম ভালো হয়।

৩. ঘর বড় আর পরিষ্কার লাগে: বিশেষজ্ঞদের মতে, শোবার ঘর সব সময়ে একটু বড় আর সমান দেখানো খুব দরকার। ঘর এমন হওয়া উচিৎ তা যেন মাথায় কোনও চাপ তৈরি না করে। শোবার ঘরের দেওয়ালে সাদা রঙ নাই করতে পারেন। কিন্তু আপনার বিছানার চাদর আর বালিশের কভার সাদা রঙের বাছুন। দেখবেন এতে আপনার ঘর বড়, পরিষ্কার আর বেশ শান্তিপূর্ণ লাগবে।

৪. কম আলো প্রতিফলিত হয়: চিকিৎসকরা বলেন, ঘুম তখনই খুব ভালো হবে, যখন আপনি যে ঘরে ঘুমোচ্ছেন সেই ঘরের আলো আপনার ঘুমের পথে বাধা হবে না। আর এইটা একমাত্র হতে পারে যদি আলো কম প্রতিফলিত হয়। সাদা রঙের চাদর বা বালিশ নিয়ে আপনি যদি একটা হাল্কা আলো জ্বালিয়ে রাখেন, দেখবেন সেটা কোনও ভাবেই আপনার ঘুমের পথে বাধা হচ্ছে না।
৫. সাজানো মনে হয়: আমাদের মন সব সময়ে সাজানো জিনিস পছন্দ করে। এতে আমরা খুবই শান্তি পাই। সাদা রঙ ঘরের মধ্যে সেই সাজানো ভাবটাই নিয়ে আসে। আর এর ফলে, আপনি সব চিন্তা ছেড়ে ভালো করে ঘুমোতে পারবেন।

৬. আভিজাত্যের ছোঁয়া: শুরুতেই বলেছি, সাদা রঙের বালিশ বা বিছানার চাদর আপনি দেখতে পাবেন বেশির ভাগ বড় বড় হোটেলে। অর্থাৎ সাদা রঙ আভিজাতের ছোঁয়া আনতে পারে।

সাদা রংয়ের চাদর তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তাই বিছানায় প্রথমে সাদা চাদর পেতে উপরে রঙিন কোন চাদর দিয়ে ঢেকে দিতে পারেন। ঘুমানোর আগে উপরের চাদরটি সরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আপনার আরামদায়ক স্বস্তির বিছানা।

সাদা চাদর কিছুদিন ব্যবহারের পরেই তাতে হলদেটে ভাব চলে আসে। সাদা চাদর সবসময় ধবধবে উজ্জ্বল রাখতে দেখে নিন এই কৌশলগুলো-

১. সুতি অথবা লিনেনের চাদর ব্যবহার করুন: এই দুই ধরনের কাপড় বেশ টেকসই। আর এগুলো পরিষ্কার করতে ঝামেলাটাও কম হয়। এগুলো আপনি নিশ্চিন্তে রৌদ্রে বা ড্রায়ারে শুকিয়ে নিতে পারবেন, আয়রন করে নিতে পারবেন। আর এগুলো একই সাথে নরম এবং এদের মধ্যে দিয়ে বাতাস চলাচল করতে পারে। তাতে ঘুমটা হয় ভালো।

২. লিনেন ধুয়ে নিন গরম জলে: গরম জল ব্যবহার করে চাদর ধুলে দাগ উঠে যাবে সহজে। প্রতি দুই সপ্তাহ পর পর পাল্টে নিন চাদর। এতে চাদর অনেকদিন টিকবে।

৩. ক্লোরিন ব্লিচ ব্যবহার করবেন না: অনেকেই ভাবেন ব্লিচ ব্যবহার করলে সাদা কাপড় আরও সাদা থাকবে। কিন্তু তা মোটেই ঠিক নয়। ক্লোরিন ব্লিচের ব্যবহার আরও দ্রুত হলদেটে করে ফেলবে সাদা চাদরকে। এর পাশাপাশি সহজে চাদর ছিঁড়েও যেতে পারে। ডিটারজেন্টের সাথে বেকিং সোডা এবং এর পরের বার ভিনেগার দিয়ে ধুয়ে নিতে পারেন হলদেটে ভাব দূর করার জন্য।

৪. আয়রন করুন: হালকা ভেজা ভেজা থাকতেই আয়রন করে নিন আপনার সাদা চাদর। কুঁচকানো চাদরের চাইতে এই আয়রন করা, মসৃণ চাদর আপনাকে অনেক বেশি শান্তি দেবে। এই চাদর বিছানায় মেলার পর দেখতেও লাগবে অসাধারণ। সাধারণ একটা সাদা চাদরের চাইতে আয়রন করা সাদা চাদর অনেক বেশি পরিষ্কারও মনে হয়।

বিছানার চাদর ধোয়ার সময়ে ব্যবহার করুন হালকা কোনো ডিটারজেন্ট। ওয়াশিং মেশিনের ড্রায়ারে শুকিয়ে নেবার চাইতে উজ্জ্বল রোদে শুকিয়ে নিন চাদর, কারণ সূর্যের আলোও অনেকটা ব্লিচের মতো কাজ করে।






সংগৃহীত 


from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2Z5U5fK

No comments: