ব্যথা হলে দাঁত তুলতে হয় কেন?
মুখ ও দাঁতের স্বাস্থ্য সুরক্ষায় আমরা অনেকেই এখন সচেতন। কিন্তু তাঁর থেকে বেশি আমরা বদ অভ্যাসের দাসত্ব। কারণ প্রায়শই আমরা খাবার পর কুলিকুচি ঠিক মতো করি না। রাতেও ঠিক মতো শোয়ার আগে ব্রাশ করি না, ইত্যাদি ইত্যাদি। তাই দাঁত ব্যাথা এবং সেই যন্ত্রনায় ভোগা থেকে নিষ্কৃতি পেতে আজ আমরা জেনে নেব কিছু উপায়।
সাধারণত ভুক্তভোগীরা দাঁতের কি কি রোগে ভোগেন?
দাঁতের রোগের যে কয়েকটি কারণ আমাদের দেশে বিদ্যমান তার মধ্যে অন্যতম হলো মাড়ি প্রদাহ। আগে এটাকে পাইরো নামে বলা হতো। ৮৫ থেকে ৯০ শতাংশ লোক এই রোগের ভুগে থাকেন। এখন সচেতনার কারণে এই সংখ্যা কমে আসছে। এর পাশাপাশি আরেকটি রোগ খুবই প্রকট সেটি হলো ডেন্টাল ক্যারিজ বা দন্ত-ক্ষয়।
ডেন্টাল ক্যারিজ বা ক্যাভিটির লক্ষণ কি কি?
ডেন্টাল ক্যারিজ বা দন্ত-ক্ষয় জীবাণু ধারা হয়। খাদ্য-কণা দাঁতের গাঁয়ে লেগে থাকলে; জীবাণু তার পরিবেশ পেয়ে যায়। এবং তার গ্রোথটা বেড়ে যায়। সেক্ষেত্রে তারা এখানে একটি এসিড তৈরি করে। এই এসিডের ফলে দন্ত-ক্ষয়। প্রথম অবস্থায় দন্ত ক্ষয়টা কেউ বুঝতে পারে না। কিন্তু যে রকম তিনটা লেয়ার থাকে অ্যানামেল, ডেন্টিল এবং পার্ল। অ্যানামেল লেয়ার ক্ষয় হলে রোগীরা বুঝতে পারে না। কিন্তু যখন দ্বিতীয় স্তরে পৌঁছে যায় তখন শির শির অনুভব হয়। এই শিরশির অনুভূতিটাই প্রথম লক্ষণ হিসেবে ধরা হয়।
দাঁত ও মাড়িতে প্রধানত কি কি রোগ হয়?
জিঞ্জিভাইটিস বা মাড়ি প্রদাহ, দাঁতের কাভিটি কমন অসুখ। এছাড়াও দাঁত নড়ে যাওয়া। অনেকদিন জিঞ্জিভাইটিস থাকার কারণে দাঁতের চারদিকে হাঁড় থাকে সেটা ক্ষয় হয়ে যায়। তখন দাঁতটা মাড়ি থেকে নড়ে যায়। আর ক্রিজ যখন হয়; তখন দাঁতটা শিরশির হয়।
ব্যথা হলে দাঁত তুলতে হয় কেন, এর কারণ কি?
এক সময় ছিল দাঁতে ব্যথা হলে ওই দাঁত ফেলে দিতে হবে। বর্তমানে অত্যাধুনিক চিকিৎসার কারণে যখনই দাঁতে তীব্র ব্যথা হবে। সেসময় দাঁতের কন্ডিশন বুঝে আমরা দাঁতকে সংরক্ষণ করার জন্য একটি চিকিৎসা আছে, সেটা হলো রুট ক্যানাল চিকিৎসা।
মুখ ও দাঁতের আধুনিক চিকিৎসাগুলো কি কি?
দাঁতের ক্ষয় হলে সেটা পরিষ্কার করে ওই অংশটুকু ফিলিং করে দেই। আর এইটা যদি মজ্জা পর্যন্ত চলে যায়। তাহলে এটাকে রুট ক্যানাল করতে হয়। জিঞ্জিভাইটিস বা মাড়ি রোগের চিকিৎসা হলো স্কেলিং। দাঁত ও মাড়ির মাঝে খাদ্য কণা জমে ব্যাকটেরিয়ার সাথে প্রলেপ হয়ে লেয়ার তৈরি হয় যেটাকে প্লাগ বলে। এই প্লাগগুলো তৈরি করে কিছু কিছু মেডিকেশন দিতে হয়।
সংগৃহীত
from ap bangla | অ্যানালিটিক্যাল প্রেস | Analytical Press | http://bit.ly/2ZbXhX5
Labels:
Entertainment



No comments: