'তুফান' এর জন্য জোরদার প্রস্তুতি
নিজের আপকামিং ফিল্ম তুফানের জন্য জোরদার প্রস্তুতি চালাচ্ছেন পরিচালক-গায়ক-অভিনেতা ফারবান আখতার। রোজ কুস্তি প্র্যাকটিসের জন্য অনেকটা সময় কাটাচ্ছেন জিমে। নিজের ঘাম ঝরানোর ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন রক অন স্টার। ইনস্টাগ্রামে জিমে প্র্যাকটিসের ভিডিয়ো শেয়ার করেছেন ফারহান। ক্যাপশানে লিখেছেন, 'চালিয়ে যাচ্ছি...অফ দ্য ট্র্যাক...'। পাশাপাশি তুফানের প্রস্তুতি বোঝাতে বেশ কিছু হ্যাশট্যাগও ব্যবহার করেছেন তিনি। ফারহানের কসরতকে কুর্নিশ করেছে নেটিজেন। পোস্টের কয়েক ঘণ্টার মধ্যে ভিডিয়োটির ৫৪,০০০ ভিউজ হয়ে গিয়েছে। তাঁর একনিষ্ঠতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভক্তরা। এর আগেও, তাঁর বক্সি প্র্যাকটিসের ছবি পোস্ট করেছেন এই অভিনেতা। তুফানের পরিচালনা করছেন রাকেশ ওমপ্রকাশ মিশ্র। তাঁর সঙ্গে ২০১৩ সালে ভাগ মিলখা ভাগে কাজ করেছেন ফারহান আখতার।
Labels:
Entertainment


No comments: