Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

শুভেচ্ছায় ভাসলেন পরম-রুক্মিণী


আজ গতকাল পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল। বয়স বাড়ল আরও এক বছর। আর তিনি দিনমন থাকলেন ব্যস্ত। শুধুমাত্র অভিনয় নয়, পরিচালক হিসেবেও তিনি রীতিমতো সফল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে অঞ্জন দত্ত শুধু সহ-অভিনেতা হিসেবেই যে এঁদের সঙ্গে কাজ করেছেন এমন নয়, পরমের পরিচালনাতেও কাজ করেছেন এঁরা। জন্মদিনেও সকাল থেকে শ্যুটিং ছিল তাঁর। শ্যুটিং সেরেই দুপুরে ফ্লাইট ধরলেন ইতালির। সেখানেই রয়েছে তাঁর পরিচালনায় সায়েন্স ফিকশন বনির শ্যুটিং। এছাড়াও অরিজিৎ সিং এর সা তেও অভিনয় করছেন পরমব্রত। ইতালি থেকে ফিরে কলকাতায় হবে বনির ক্ল্যাইম্যাক্সের শ্যুটিং। সেইসঙ্গে  জন্মদিন ছিল রুক্মিনী মৈত্ররও। এমবিএ, মডেলিং সামলে রুক্মিনী এখন ব্যস্ত অভিনেত্রী। ঝুলিতে সিনেমার সংখ্যা চার। জয়া, কৃতি, ইয়াসমিন, মেঘনা সব চরিত্রেরাই দর্শকেরকাছে সমান জনপ্রিয়। এই সময় ডিজিটালের তরফ থেকে পরমব্রত ও রুক্মিনীর জন্য রইল অনেক শুভেচ্ছা।

No comments: