ভিকির ‘মানেকশ’ ফার্স্ট লুক
ফিল্ড মার্শাল স্যাম মানেকশ। বর্ণময় এই সেনা নায়কের জীবনের উপর ছবি তৈরি
করতে চলেছেন মেঘনা গুলজার। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রনি
স্ক্রুওয়ালা।নাম ভূমিকায় অভিনয়ের জন্যে মেঘনা বেছে নিয়েছেন ভিকি কৌশলকে।
একটি সাক্ষাত্কারে মেঘনা জানিয়েছেন, 'রাজী' ছবির শ্যুটিংয়ের সময়েই নাকি ভিকিকে মানেকশ সম্পর্কে নানা গল্প বলতেন। ‘ভিকি সব গল্প মনে রেখেছে। তবে এই ছবিকে বায়োপিক না বলাই ভালো। কারণ আমরা তাঁর অনন্য সব কীর্তির মধ্যে বেছে নিয়েছি সবচেয়ে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনাকে।’
ভিকিও জানালেন, ‘ওঁর মতো সেনা নায়ককে সামনে থেকে দেখার সৌভাগ্য আমার হয়নি। কিন্তু মা-বাবার থেকে তাঁর কীর্তি সম্পর্কে অনেক শুনেছি। সবচেয়ে বেশি করে চর্চিত ১৯৭১ সালের মুক্তি যুদ্ধের সময়ে তাঁর অনন্য ভূমিকা। ওঁর মতো হাবভাব ফুটিয়ে তুলতে যথা সম্ভব পড়াশোনা করছি এবং যা যা ভিডিয়ো ওঁর আছে তা সব বার বার দেখছি।’

Labels:
Entertainment

No comments: