Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

মিতিন মাসি উরফ কোয়েল রূপোলি পর্দায়


মিতিন মাসি যে আসছে সেই খবর বেশকিছু দিন আগেই জানতে পেরেছেন দর্শক। মিতিন মাসির চরিত্রে দেখা যাবে  মল্লিককে। এই খবর শোনার পরদর্শক ভাবছিলেন কেমন দেখতে হবে মিতিন মাসিকে। এতদিন পুজোবার্ষিকীর পাতা ওল্টালেই দেখা মিলত মিতিন মাসি, পার্থ মেসো, ঝিনুক আর বুমবুমের। আর এবার সটান মিতিন মাসি রূপোলি পর্দায়। মিতিন মাসির লুকে অবশেষে ধরা দিলেন কোয়েল। হ্যান্ডলুম শাড়ি আর ওভাল ফ্রেমের চশমায় মিতিন মাসির লুকে বেশ মানিয়েছে কোয়েলকে। শবর দাশগুপ্ত এবং ব্যোমকেশ বক্সীকে নিয়ে এর আগে ভালোই ইনিংস খেলেছেন পরিচালক অরিন্দম শীল। সে তুলনায় এবার মিতিন মাসি তাঁর কাছে একটু কঠিনই ছিল। কারণ দর্শক যে অধীর আগ্রহে অপেক্ষা করছে মিতিন মাসির জন্য। কোয়েলও তাঁর চরিত্র নিয়ে বেশ উত্তেজিত। তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করছেন শুভ্রজিৎ দত্ত এবং ঝিনুকের চরিত্রে রিয়া বণিক।

No comments: