নিজেকে সুস্থ রাখতে অমিতাভ বচ্চন কি খান?
হোটেল কর্মীরা ভেবেছিলেন অমিতাভকে খুশি করার জন্য আবধী খাবার করে চমকে দেবেন। কারণ আপাতত সুজিত সরকারের আগামী ছবি 'গুলোবো সিতাবো'র শ্যুটিং করতে লখনউতে রয়েছেন বিগ বি। সেখানকারই একটি পাঁচতারা হোটেলে রয়েছেন তিনি। হোটেলের হেড শেফের কথায়, 'আমরা পরিকল্পনা করেছিলাম মাটনের নানা পদ ও কাবাব দিয়ে মন জয় করে নেব, কিন্তু উনি তো শুধুই সবজি খেতে ভালোবাসেন।' শেফ জানিয়েছেন, অমিতাভ সেখানে ব্রেকফাস্টে খেয়েছেন এক গ্লাস দুধ, ডিমের ভুর্জি লঙ্কা ছাড়া। লাঞ্চে নিয়েছিলেন ২-৩টি রুটি ও ডাল সঙ্গে সবজি। ভাত খেতে চাননি তিনি। হোটেলের এক কর্মী জানিয়েছেন, 'একদিনই পনির ভুর্জি নিয়েছিলেন অমিতাভ। ডিনারে বেশিরভাগ দিনই লেট হত তাঁর। নিতেন শুধুই স্যুপ।'
Labels:
Entertainment


No comments: