মারিজুয়ানা পেপসি
নাম তার মারিজুয়ানা পেপসি। মারিজুয়ানার অর্থ হল গাঁজা। গাঁজা তায় আবার পেপসি, ছোট থেকেই নাম নিয়ে সকলের কাছে খোরাকের পাত্র হতেন তিনি। এছাড়াও ছিলেন বর্ণবিদ্বেষের শিকার। মাঝখানে এমনও হয়েছিল যে ভেবেছিলেন পড়াশুনো ছেড়ে দেবেন। কিন্তু বাবা-মায়ের সাপোর্টে আর নিজের জেদে তিনি সম্প্রতি পিএইচডির ডিগ্রি লাভ করলেন। গবেষণার বিষয় ছিল- সাদাদের ক্লাসে কালো নামগুলো: শিক্ষকদের আচরণ এবং সহপাঠীদের ধারণা।
মারিজুয়ানা জানিয়েছেন, আমি দেখে এসেছি কীভাবে কালো বলে পড়ুয়াদের একঘরে করে রাখা হত। আকারণে তাদের সন্দেহ করা হত এবং বলা হত ওদের কোনও সম্মান নেই। এছাড়াও ব্যক্তিগত সম্পর্ক থেকে কেরিয়ার সবেতেই তার প্রভাব পড়ত। উচ্চশিক্ষায় মারাত্মক ভাবে বর্ণবিদ্বেষ রয়েছে। স্কলারশিপের ক্ষেত্রেও সেই বিভাজন রয়েছে। সবাই তাঁকে বলত মারিজুয়ানার মা গাঁজাখোর। এবং সর্বদাই পেপসি জাতীয় পানীয় খান। সেইজন্য তিনি মেয়ের এইরকম নামকরণ করেছেন। তখন মারিজুয়ানার মা তাঁকে বলেছিলেন, একদিন এই নামের জন্যই তাঁকে বিশ্ব চিনবে। মারিয়ানার কথায়, 'মুষ্টিমেয় কিছু লোকের কথায় খামোখা নিজের জীবনে যেচে কোনও পরিবর্তন না আনাই শ্রেয়'।
Labels:
Entertainment


No comments: