জ্যাঠা ভাইজান সলমন খান ভাইপোর জন্মদিনে আহ্লাদের সীমা হারা
গতকাল আট বছরে পা রাখল সোহেল খান-সীমা খানের ছেলে ইওহান। তাই নিয়ে বাবা আর জ্যাঠার আহ্লাদের সীমা-পরিসীমা নেই। আনন্দের সেই মুহূর্তকে আবার ক্যামেরাবন্দি করেছেন ভাইজান সলমন খান । ভাই আর ভাইপোর সঙ্গে তাঁর এই হুল্লোড় দেখে খুশি নেটিজেনরাও। সঙ্গে মজাদার ক্যাপশন: "হ্যাপি বার্থডে ইওহান। বাবা তোমার পিছনে। আর আমি সামনে। সুতরাং বেশি উড়ো না। সঙ্গে আবার ভারত ছবির মিউজিক ট্র্যাক। সব মিলিয়ে পুরো ব্যাপারটা জমে ক্ষীর। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে পুরো ঘটনা? তাহলে শুনুন, বাড়িতে একটা ইয়া বড় বিন ব্যাগের ওপর ছেলেকে বসিয়ে তার ওপর লাফিয়ে বসেছেন সোহেল। সঙ্গে সঙ্গে ইওহান উড়ে গিয়ে চাচু সলমনের কোলে। পুরো ভিডিওটাই দেখানো হয়েছে স্লো মোশনে। সলমনের পাশাপাশি আরেক চাচা আরবাজও টুইটারে বার্তা পাঠিয়েছেন ভাইপোকে। শুভেচ্ছা জানিয়েছেন ভারত ছবিতে সলমনের কো-স্টার সুনীল গ্রোভারও। পুরো ব্যাপারটাই দারুণ এনজয় করেছে হরশালি মালহোত্রা। ২০১৫-য় সুপারহিট বজরঙ্গি ভাইজান ছবিতে যে মুন্নি হয়েছিল। সে লিখেছে, কী মিষ্টি! একই কথা লিখেছেন বজরঙ্গি পরিচালক কবীর খানের স্ত্রী মিনি মাথুরও।
২০০৮ সালে বিয়ে করেন সোহেল খান আর ডিজাইনার সীমা সচদেব। এঁদের দুই ছেলে নির্বাণ আর ইওহান। ছবি পরিচালনা, প্রযোজনার পাশাপাশি তিনি অভিনয়ও করেছেন। সোহেলের জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া, ফাইট ক্লাব মেম্বারস ওনলি, বীর আর টিউবলাইট। ভগ্নিপতি আয়ুশ শর্মার প্রথম ছবি লাভরাত্রি-তে ছোট একটি চরিত্রে অভিনয় করতে দেখা গেছে সোহেলকে।
আর ফিফটি প্লাসেও জমিয়ে বলিউডে ব্যাটিং করছেন ভাইজান। ইদে মুক্তি পাওয়া ভারত দিয়ে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। ছবিতে ভাইজানের সঙ্গে নায়িকা হিসেবে দেখা গেছে ক্যাটরিনা কাইফ আর দিশা পাটানিকে। এছাড়াও, রয়েছেন তাব্বু, জ্যাকি শ্রফ। তবে ছবি ব্লক বাস্টার হওয়ার আনন্দে কাজ থামাননি সলমন। এই মুহূর্তে তিনি ব্যস্ত পরের ছবি দাবাং থ্রি নিয়ে।
Labels:
Entertainment


No comments: