Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বাবা-ছেলে মিলে এই ডাবিং দ্য লায়ন কিং এ


দ্য লায়ন কিং  দেখার কথা উঠলেই আট থেকে আশি একপায়ে খাড়া। সবার ভীষণ এই পছন্দের অ্যানিমেশন ১৯৯৪ সালে রিলিজ হওয়ার পর থেকেই সুপারহিট। এবার তারই হিন্দি ভার্সানকে মেগাহিট বানাতে মুফাসা আর সিম্বা চরিত্রে কণ্ঠ দিলেন ছেলে আরিয়ানকে  নিয়ে কণ্ঠ দিলেন শাহরুখ খান । এবং ডাবিংয়ের পর তাঁর উপলবদ্ধি, তিনি নাকি মুফাসার মতোই। মুফাসা ছবিতে আফ্রিকার জঙ্গলের পশরাজ সিংহ। ভীষণ জ্ঞানী, বুদ্ধিমান। তিনি নাকি হাতে ধরে ছেলে সিম্বাকে শিখিয়েছিলেন কী করে সবাইকে বশে রাখতে হয়। কী করে সামলাতে হয় রাজপাট। প্রসঙ্গত, ছবির ইংরেজি ভার্সানে মুফাসা চরিত্রে গলা দিয়েছিলেন জেমস ইয়ার্ল।
একই সঙ্গে শাহরুখ খান জানিয়েছেন, বাবা-ছেলে মিলে এই ডাবিং করতে গিয়ে ভীণ আনন্দ পেয়েছেন। আর দ্য লায়ন কিং তাঁর পরিবারের সবার ভীষণ পছন্দের। বাবা হিসেবে মুসাবার সঙ্গে ভীষণ মিল পাচ্ছিলাম নিজের। আমি চেষ্টা করি এভাবে আমার সন্তানদের গড়ে তুলতে। ছবিটা আমার সবথেকে ছোট ছেলে আব্রামও বারবারে ঘুরেফিরে দেখে।
মুফাসা চরিত্রে ডাবিং করেছেন শাহরুখ খান
ডিজনি ইন্ডিয়া স্টুডিও এন্টারটেনমেন্টের প্রধান বিক্রম দুগ্গাল জানিয়েছেন, "লায়ন কিং এমন একটি ক্লাসিক যাকে  প্রজন্মের পর প্রজন্ম ভালোবাসে। আগামী প্রজন্মের কাছে আরও বেশি করে পৌঁছোতেই আমরা এর হিন্দি ভার্সন করছি। আর শাহরুখ-আরিয়ান এত ভালো ডাবিং করেছেন যে কোথাও এতটুকু কাচি চালানোর উপায় রাখেননি তাঁরা।"
আরিয়ানের গলা শোনা যাবে সিম্বার চরিত্রে
শাহরুখ ও আরিয়ান খান এর আগে একসহ্গে ডাব করেছিলেন ২০০৪-এ। দ্য ইনক্রেডিবল ছবিতে। সেখানে  এসআরকে-র গলা শোনা গেছিল ইনক্রেডিবল চরিত্রে। এখানেও আরিয়ান হয়েছিলেন তাঁর ছেলে দাস। এছাড়া, ২০০১-এ ব্লকব্লাস্টার ছবি কভি খুশি কভি গম ছবিতে রাহুল রায়চাঁদের ছোটবেলাক চরিত্রে অভিনয় করেছিলেন আরিয়ান। বড়বেলায় যিনি হয়েছিলেন শাহরুখ খান।
দ্য জঙ্গল বুক এবং আয়রন ম্যানের মতো ছবির পরিচালক জন ফাভ্রোয় দ্য লায়ন কিং পরিচালনা করেছেন। হিন্দি ছাড়াও এটি তামিল ও তেলুগুতেও রিমেক হচ্ছে। প্রথম মুক্তির পর সপুপারহিট হয়েছিল ছবিটি। গল্পে পশুরাজ মুফাসার মৃত্যুর পর তার ভাই স্কার মুফাসার ছেলেকে বুঝিয়েছিল যে তার বাবার মৃত্যুর জন্য আসলে সেই দায়ী। এবং তাকে বলেছিল পালিয়ে যেতে। স্কারের কথা বিশ্বাস করে প্রথমে পালায় মুফাসা। তারপর ফিরে এসে যুদ্ধে স্কারকে পরাস্ত করে হয়ে ওঠে জঙ্গলের রাজা।
দ্য লায়ন কিং-এর লাইভ অ্যাকশন রিমেক মুক্তি পাবে ১৯ জুলাই।


No comments: