স্বামীর পাশেই অভিনেত্রী জারিনা ওয়াহব
স্বামীর পাশেই দাঁড়ালেন অভিনেত্রী জারিনা ওয়াহব। সৌজাসুজি কঙ্গনা রানাওয়াতকে জানিয়ে দিলেন, তাঁর মতো মেয়ের সঙ্গে যা করা উচিত তেমনটাই করেছেন আদিত্য পাঞ্চোলি। কঙ্গনার অভিযোগ, ১৩ বছর আগে তাঁর সঙ্গে নিয়মিত ডেট করতেন আদিত্য। এবং তখন তিনি নাকি তাঁকে শারীরিক নিগ্রহও করেন।এই অভিযোগ এনে চলতি বছরেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বলিউডের ক্যুইন। তারপরেই ডেকান ক্রনিকাল -কে দেওয়া এক সাক্ষাতকারে বিস্ফোরক মন্তব্য করেন জারিনা।
সাক্ষাতকারে জারিনা আরও জানান, আদিত্যকে আমার থেকে বেশি আর কেউ জানেন না। আমার কাছে কোনোদিনই কিছু লুকোননি। সব ঘটনাই জানিয়েছেন আদিত্য। কীভাবে, কী হয়েছে সবটাই আমার জানা। তাই দায়িত্ব নিয়ে বলছি, ও যা করেছে ঠিক করেছে।
তাঁর আরও দাবি, "বছরের পর বছর সম্পর্ক টিকে থাকার পর তা কোনও কারণে ভেঙে গেলে কখনোই বলা যায় না যে, যার সঙ্গে সম্পর্ক ছিল সে তাকে ধর্ষণ করেছে। কোনও কারণে সম্পর্ক ভেঙে যেতেই পারে। কেই একজন আরেক জনের থেকে বিচ্ছিন্ন হতেই পারেন। তাহলেই একজন সবার সামনে আরেক জনের বিরুদ্ধে বিষ উগরোবে!"
১৯৮৬-তে আদিত্য পাঞ্চোলি বিয়ে করেছিলেন জারিনা ওয়াহবকে। ২০০০ সালের গোড়ায়, যখন প্রথম বলিউডে পা রাখেন কঙ্গনা তখন নাকি তাঁর সঙ্গে সম্পর্ক তৈরি হয় আদিত্যের। পরে আপ কি আদালত টিভি শো-এ কঙ্গনা অভিযোগ জানান, আদিত্য নাকি তাঁকে মারধর করতেন।পরে ২০১৬-য় এনডিটিভি -কে দেওয়া এক সাক্ষাতকারে কঙ্গনা বলেন, বাবার বয়সী একটা লোক আমায় রোজ মারত। একদিন এত জোরে মেরেছিল যে মাথা ঘুরে আমি মেঝেয় পড়ে গেছিলাম। মাথা ফেটে ফিণকি দিয়ে রক্ত ছুটেছিল সেদিন। সঙ্গে সঙ্গে আমিও চটি দিয়ে এত জোরে মারি যে ও-ও মার মতো মাথা ফেটে রক্তাক্ত হয়েছিল সেদিন।
এর আগেও আদিত্যের নামে এই ধরনের অভিযোগ শোনা গেছিল। অভিনেত্রী পূজা বেদীর বাড়ির কাজের মেয়েকে নাকি একাধিকবার ধর্ষণ করেছিল সে।
প্রসঙ্গত, আদিত্য পাঞ্চোলি ছাড়াও কঙ্গনা রানাওয়াত কাঠগড়ায় দাঁড় করিয়েছেন হৃতিক রোশনকেও । এই জন্যেই নাকি সুজান খানের সঙ্গে ডিভোর্স হয়ে যায় হৃতিকের। পরে অবশ্য সুজান পাশে দাঁড়ান প্রাক্তন স্বামীর।
Labels:
Entertainment


No comments: