Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

‘বিনি সুতোয়’ ছবির ফার্স্ট লুক


  অতনু ঘোষের পরিচালনায় ‘বিনি সুতোয়’ ছবির ফার্স্ট লুকে শাড়ি, চশমা, টিপের শান্ত বাঙালি চেহারা, পাশে বসা যুবক তুলনায় কিছুটা অস্থির--সদ্য এ ভাবেই প্রকাশ্যে এলেন ঋত্বিক-জয়া জুটি। সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করে অতনু লিখেছেন, ‘ছুটি হলে রোজ ভাসাই জলে কাগজ নৌকাখানি...।’ সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পর এ বার অতনুর সঙ্গে কাজ করলেন জয়া। শুধু অভিনয় নয়, এ ছবিতে গানও গেয়েছেন জয়া। প্রায় মেকআপহীন লুক পছন্দ হয়েছে দর্শকদের বড় অংশের। অতনুর পর্দায় গল্প বলার মুন্সিয়ানা তাঁর অন্যান্য ছবির মতো এ ছবিকেও আলাদা মাত্রায় পৌঁছে দেবে বলে মনে করেন টলি পাড়ার একটা অংশ। জয়া, ঋত্বিক ছাড়াও কৌশিক সেন, চান্দ্রেয়ী ঘোষ, খেয়া চট্টোপাধ্যায়ের অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে ছবিটি।  

No comments: