কে বিচারক হবে --মালাইকা অরোরা ও আরবাজ় খান না শাহিদ কপূর ও মীরা রাজপুত?
জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘নাচ বলিয়ে’, নবম সিজ়ন শুরু হতে চলেছে। ইতিমধ্যেই জানা গিয়েছে, সলমন খান এই শোয়ের প্রযোজনা করছেন। তবে বিচারকের আসনে কোন জুটি থাকবে, তা নিয়েই চর্চা তুঙ্গে। শোনা যাচ্ছে, প্রাক্তন দম্পতি মালাইকা অরোরা ও আরবাজ় খানকে শোয়ের বিচারক হিসেবে ভাবা হচ্ছে। তালিকায় আছেন শাহিদ কপূর ও মীরা রাজপুতও।
এই শোয়ে প্রতিযোগী হিসেবে পাঁচ প্রাক্তন জুটি ও পাঁচ বর্তমান জুটি অংশগ্রহণ করবে। সেই ধারা কি বিচারকের ক্ষেত্রেও বজায় রাখা হচ্ছে? সলমন শোয়ের প্রযোজনা করছেন বলে আরবাজ় ও মালাইকার বিচারক হওয়ার সম্ভাবনা বেশি। বিবাহবিচ্ছেদের পরেও তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে শোনা যায়। তবে মালাইকার সঙ্গে সলমনের সমীকরণের উপরেও অনেক কিছু নির্ভর করছে। মালাইকা ধারাবাহিক ভাবে শো জাজ করেন। তাঁর সঙ্গে আরবাজ়ের জুটিও এক সময়ে জনপ্রিয় ছিল। অন্য দিকে শাহিদ-মীরার পিডিএ এই প্রজন্মের কাছে দৃষ্টান্ত। টক শো থেকে র্যাম্প সর্বত্রই শাহিদের ছায়াসঙ্গী মীরা। বিচারকের ভূমিকায় তাঁরা কতটা প্রভাব ফেলতে পারেন, তা দর্শকের মধ্যে অবশ্যই আগ্রহ জাগাবে। কার ভাগ্যে শিকে ছিঁড়বে, অপেক্ষা আর কয়েক দিনের।
Labels:
Entertainment


No comments: