১৬ বছর বয়সের মধ্যে আমরা ১৭টি বাড়িতে থেকেছি
তিনি এখন বলিউডের অন্যতম হার্টথ্রব। কিন্তু দর্শকের মনে দাগ কাটার শুরুটা এত সহজ ছিল না। স্টারকিড হয়েও কীভাবে নিজের জীবনের লড়াইয়ে সামিল হয়েছিলেন ঈশান খট্টর, সম্প্রতি সে কথাই খোলসা করেছেন। আইভিএম'এ সম্প্রতি অতিথি হয়ে গিয়েছিলেন ঈশান খট্টর। সাইরাসের সঙ্গে কথা বলতে বলতেই নিজের ছোটবেলার স্ট্রাগলের কথা জানান অভিনেতা। ঈশানের মা নীলিমা আজিম ছিলেন সিঙ্গল মাদার। সেক্ষেত্রে কী ধরনের প্রতিকূলতার মুখে তাঁদের পড়তে হত তাই জানিয়েছেন ঈশান। ঈশান বলেছেন, 'আমাদের অনেক বার বাড়ি বদল করতে হত। আমি মোট ১৭টা বাড়িতে থেকেছি। আমার ১৬ বছর বয়সের মধ্যে আমরা ১৭টি বাড়িতে থেকেছি। এবারের এই বাড়িটায় আমরা গত সাত বছর ধরে আছি। আমরা ভাড়া বাড়িতে থেকেছি। সেই সময় টেলিভিশনে মা অনেক কাজ করত, নানা ধরনের। মা সিঙ্গল মাদার ছিল। আমাদের জন্য রোজগার করতে হত।' ঈশান শাহিদ কাপুরের সৎ ভাই। বলিউডে শশাঙ্ক খৈতানে ছবি ধড়ক-এ জাহ্নবী কাপুরের সঙ্গে প্রথম ছবি করেছেন তিনি। এর আগে ইরানি পরিচালক মাজিদ মাজিদির বেয়ন্ড দ্য ক্লাউডস-এ অভিষেক করেছেন তিনি।
Labels:
Entertainment


No comments: