Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

বলিউডের পরিচালক পরিত্যক্ত শিশুকে দত্তক নেওয়ার পথে


একটি ভাইরাল ভিডিয়োতে ফুটফুটে এই কন্যা সন্তানের সঙ্গে প্রথম সাক্ষাত্‍ পরিচালক বিনোদ কাপরির। রাজস্থানের নাগাউরে একটি আস্তাকুঁড়ের ভিতর এই সদ্যোজাতকে ফেলে রেখে যাওয়া হয়েছিল। ভিডিয়োটি দেখামাত্র শিশুটির খোঁজ করতে করতে হাসপাতালে পৌঁছে যান বিনোদ।
ছোট্ট মুখের দিকে তাকিয়ে সেই মুহূর্তেই বিনোদ সিদ্ধান্ত নিয়েছিলেন দত্তক নেবেন অসহাস শিশুটিকে। তবে তার আগে অনামী এই সদ্যোজাতের নাম দিলেন পিহু। তাঁর শেষ ছবির নামেই হল মেয়ের নামকরণ। সুখবরটি দেওয়ার পাশাপাশি বিনোদ এও জানালেন এখনও অনেকটা পথ চলা বাকি আছে। সবে দত্তক গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। যতদিন না এই ছোট্ট শিশু তাঁর ঘরে আসছে, ততদিন এ বিষয়ে বিশেষ কিছু বলতে চান না তিনি।

No comments: