ভিটামিন ই ক্যাপসুলে মুখে কালো দাগ গায়েব !
নানা রোগ প্রতিরোধ করতে ও শরীরের নানা প্রয়োজনে ভিটামিন ই অত্যন্ত দরকারি।
অনেক সময়ই চিকিৎসকরা ভিটামিন ই সমৃদ্ধ ক্যাপসুল খাওয়ার পরামর্শ দেন। ত্বক
বিশেষজ্ঞদের মতে কিন্তু এই ক্যাপসুলের ব্যবহার নানা ভাবে হতে পারে। কেবল
ওষুধ হিসাবে না খেলেও এর বেশ কিছু উপকারিতা আছে। অলিভ অয়েলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলের ভিতরের উপাদান মিশিয়ে কুড়ি মিনিট
ম্যাসেজ করুন। সারা রাত রেখে সকালে ধুয়ে ফেলুন মাথা। এতে ত্বকের সমস্যা
দ্রুত মেটে। মুখে কোনও সাধারণ কালো দাগ বা বলিরেখা থাকলে সেখানে ভিটামিন ই ক্যাপসুলের
ভিতরের তরল লাগিয়ে কিছু ক্ষণ রাখুন। তার পর গরম জলে তা ধুয়ে দিন। এটি
নিয়মিত করলে মুখের দাগছোপ দূর হবে সহজে। শীত কালে হাত-পা খুব শুষ্ক হয়ে যায়। তেমন হলে মধু ও লেবুর সঙ্গে ভিটামিন ই
মিশিয়ে ত্বকে লাগান। ঘরোয়া অন্যান্য উপাদানের চেয়ে এটি বেশি কার্যকর। নখকে শক্ত করতে ভিটামিন ই অত্যন্ত উপযোগী। সহজে নখ ভেঙে যাওয়ার প্রবণতা
থাকলে গরম জলে ভিটামিন ই-র তরল মিশিয়ে তাতে নখ ভিজিয়ে রাখুন। ঠোঁট ফাটলেও ভিটামিন ই কাজে লাগাতে পারেন। মধুর সঙ্গে এর তরল মিশিয়ে লাগালে তা ঠোঁট ফাটা রোধ করতে বিশেষ সাহায্য করে।
Labels:
Entertainment


No comments: