রোগা হতে ব্রেকফাস্টে বেশি করে সব্জি খান
মেদ কমাতে ডায়েটে পর্যাপ্ত পরিমাণ সব্জি রাখার কথা নিউট্রিশনিস্টরা বলেই
থাকেন৷ লাঞ্চ বা ডিনারে সব্জি খাওয়া হলেও ব্রেকফাস্টে সব্জি প্রায়
খাওয়াই হয় না অনেকেরই৷ জেনে নিন কী কী উপায়ে ব্রেকফাস্টেও খেতে পারেন
বেশি সব্জি৷ ব্রেকফাস্টে অনেকেই ওমলেট খান৷ পেঁয়াজ, টোম্যাটো, গাজর, ক্যাপসিকাম,
ধনেপাতা মিশিয়ে বানান সব্জি সমৃদ্ধ ওমলেট৷ এতে ডিমের প্রোটিনের সঙ্গে
সব্জির ভিটামিন ও ফাইবারও শরীরে যাবে৷ পেট অনেকক্ষণ ভরা থাকবে৷ মেদ কমবে৷ ব্রেকফাস্টে স্যান্ডউইচ খেলে ভেজ স্যান্ডউইচ খাওয়ার চেষ্টা করুন৷ যতটা
সম্ভব সব্জি দিয়ে খান স্যান্ডউইচ৷ যদি বেকন বা চিকেন স্যান্ডউইচ খান
তাহলেও সঙ্গে দিন সব্জি৷ দক্ষিণ ভারতীয় ব্রেকফাস্ট খেলে সব্জি খেতে পারেন অনায়াসে৷ পেঁয়াজ,
টোম্যাটো, ধনেপাতা, ক্যাপসিকাম দিয়ে উত্তাপম বানান৷ দোসা বা ইডলি খেলে
সঙ্গের সম্বর মেশাতে পারেন প্রচুর সব্জি৷ নারকেলের চাটনির মতোই সঙ্গে খান
টোম্যাটো পোড়ার চাটনি৷ যদি একেবারে ঘরোয়া ব্রেকফাস্ট করেন তাহলে তো কোনও কথাই নেই৷ হাতে গড়া
লাল আটার রুটির সঙ্গে পুষ্টিকর সব্জি৷ রুটি এবং সব্জিতে থাকা প্রচুর ফাইবার
পেট অনেকক্ষণ ভরা রাখবে৷ মেদ ঝরবেই৷ যদি খুব তাড়াতাড়ি মেদ ঝরাতে চান তাহলে সেরা ব্রেকফাস্ট হল ভেজটেবল
স্মুদি৷ নানা রকম সব্জি দিয়ে তৈরি ভেজটেবল স্মুদি ওজন কমানোর মোক্ষম
খাবার৷
Labels:
Entertainment


No comments: