পদ্মাবত ছবিতে রণবীর সিং এর জায়গায় কে ছিলেন?
প্রায়ই কোনও এক অভিনেতার অবর্তমানে ছোট্ট একটি অংশ করে দেন তাঁর বডি ডাবল। অর্থাত্ যাঁর চেহারা প্রধান অভিনেতার মতো। তবে এটা জানতেন কী পদ্মাবত ছবিতে রণবীর সিং-এর জায়গায় কিছু অংশে অভিনয় করেছিলেন অন্য কেউ! শুধু সামনে থেকে তাঁর চেহারা দেখানো হয়নি। তবে হাবভাবে নিজেকে এক্কেবারে রণবীরের ধাঁচে ঢেলে দিয়েছিলেন নবাগত এই অভিনেতা।
সম্প্রতি একটি সাক্ষাত্কারে জাভেদ জাফরির ছেলে মিজান জানালেন, পদ্মাবত ছবিটির শ্যুটিংয়ের সময়ে তিনি সঞ্জয় লীলা বনসালিকে অ্যাসিস্ট করছিলেন। একদিন সেটেই আলোচনা শুরু হয়, রণবীর কিছুদিনের জন্যে থাকবেন না, অথচ ওই সময়েই দুটি দৃশ্যের শ্যুটিং পড়ে গিয়েছিল। তখনই সঞ্জয় মিজানকে বলেন রণবীরের পরিবর্তে ক্যামেরার সামনে আসতে। এর জন্যে রণবীরের মতো আচার আচরণ রপ্ত করতে হয়েছিল তাঁকে। মুখস্থ করতে হয়েছিল তাঁর লাইন।
এরপরই তাঁর হাতে আসে সঞ্জয়লীলা বনসালির প্রযোজনার পরবর্তী ছবি মালাল্এ অভিনয় করার সুযোগ। এই ছবিতে মিজান জাফরির বিপরীতে রয়েছেন শর্মিন সেগল। বাজিরাও মস্তানির শ্যুটিংয়ে শর্মিনও অ্যাসিস্ট করেছেন তাঁর মামা সঞ্জয়লীলাকে।
Labels:
Entertainment


No comments: