Politics

[Politics][bleft]

West Bengal

[West Bengal][grids]

World

[World][bsummary]

National

[National][twocolumns]

ভারতীয় ক্রিকেটারের মুকুটে নতুন পালক




ডিএনএ বাংলা ডেস্কঃ   ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার জিএস লক্ষ্মীর মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক৷ প্রথম মহিলা হিসাবে ছেলেদের ওয়ান ডে ম্যাচে ম্যাচ রেফারির ভূমিকা পালণ করবেন তিনি৷  রবিবার সংযুক্ত আরব আমীরশাহীতে শুরু হতে চলেছে ওয়ার্ল্ড কাপ লিগ-২’র তৃতীয় সিরিজ৷ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আইসিসি নিযুক্ত অফিসিয়াল হিসাবে উপস্থিত থাকবেন জিএস লক্ষ্মী৷




শারজার টুর্নামেন্টের প্রথম ম্যাচে আয়োজক সংযুক্ত আরব আমীরশাহী মুখোমুখি হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের৷  আরও পড়ুন: রুমাল নিয়ে ম্যাজিক দেখিয়ে সেলিব্রেশন বোলারের  গত মে মাসে আইসিসি’র ইন্টারন্যাশনাল প্যানেলে প্রথম মহিলা ম্যাচ রেফারি হিসাবে যোগ দেন লক্ষ্মী৷ ইতিমধ্যেই তিনি মেয়েদের ৩টি ওয়ান ডে ও ৭টি আন্তর্জাতিক টি-২০ এবং ছেলেদের ১৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ম্যাচ রেফারির ভূমিকা পালণ করেছেন৷ ৫১ বছর বয়সি লক্ষ্মী ২০০৮-০৯ সালে প্রথমবার ঘরোয়া ক্রিকেটে ম্যাচ রেফারির চেয়ারে বসেছিলেন৷     নতুন দায়িত্ব পেয়ে রীতিমতো সম্মানিত বোধ করছেন জিএস লক্ষ্মী৷ তিনি জানিয়েছেন প্রথম বার কোনও কিছুর সঙ্গে নাম জড়িয়ে গেলে বাড়তি খুশি হওয়া স্বাভাবিক৷





তাঁর কথায়, ‘দারুণ লাগছে৷ যখন এমন কোনও বিষয়ের সঙ্গে প্রথমবার আপনার নাম জড়ায়, তখন গর্বিত হওয়াই স্বাভাবিক৷ এটা একটা বড় আইসিসি ইভেন্ট৷ এই পর্যায়ের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়ে রীতিমতো আনন্দিত৷’  লক্ষ্মী আরও জানান যে, দীর্ঘ ১৮ বছর ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতা তাঁকে ম্যাচ অফিসিয়াল হিসবে কাজ করতে বাড়তি সাহায্য করবে৷

No comments: