কীভাবে আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করবেন
ডিএনএ বাংলা ডেস্কঃ এই মুহূর্তে পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু আধার কার্ডে মোবাইল নম্বর ভুল থাকলে অনেক সমস্যাতে পড়তে হয় তা ঠিক করার ক্ষেত্রে। কিন্তু এবার থেকে অল্প সময়েই বিনা কাগজপত্রের ঝামেলা এড়িয়ে এই সমস্যা মিটিয়ে ফেলা যাবে।
এর আগে কিভাবে ডকুমেন্ট ছাড়া আধার কার্ড বানানো যাবে সেই পদ্ধতি সাধারণ মানুষকে জানিয়েছিল ইউআইডিএআই। যার ফলে উপকৃত হয়েছিল অনেক মানুষেরা। আর এবারে এই পন্থা সাধারণ মানুষের জন্য আনাতে হয়রানির হাত থেকে মুক্তি পাবে অনেকে। কাছাকাছি যে কোন আধার কেন্দ্রতে গিয়ে এই সমস্যা মেটানো যায়। তবে তাঁর আগে কার্ড গ্রহিতাকে বাধ্যতামূলক ভাবে বায়োমেট্রিক টেস্ট দিতে হবে। এমনটাই ডিজিটাল ইন্ডিয়ার টুইটার থেকে জানা গিয়েছে।
জানানো হয়েছে আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করার ক্ষেত্রে কার্ড গ্রহিতাদের বায়োমেট্রিক যাচাইকরণ করা হবে। যে কোন কাছের আধার কেন্দ্রতে গিয়েই এই সুবিধা পাওয়া যাবে। আর এক্ষেত্রে কোন কাগজপত্রের প্রয়োজন পড়বে না। এর আগে এমআধার আবেদনকে আরও সুরক্ষিত করার জন্য ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর( ইউআইডিআই) লঞ্চ করা হয়েছিল। আর তা আইওএস এবং অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেই তা করা হয়েছিল।

No comments: