জামিন পেয়ে সংসদে হাজির চিদাম্বরম
শুভ মুখার্জি: 105 দিন বাদে আই এন এক্স মিডিয়া মামলায় জামিন পাওয়ার পর সংসদে হাজিরা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম।
মিডিয়া মামলায় আর্থিক অনিয়মের কারণে তিন মাসেরও বেশি সময় জেলে বন্দী ছিলেন পি চিদাম্বরম।
সংসদ চত্বরে দাঁড়িয়ে তিনি জানান "সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করা 106 দিন পর আমি স্বাধীনতার নিঃশ্বাস নিতে পারছি।"প্রসঙ্গত বুধবার রাতেই জেল থেকে বেরিয়ে আসেন পি চিদাম্বরম।

No comments: